মুন্সীগঞ্জ রবিবার , ১৪ জুন , ২০২৬ ইং তারিখে জেলা প্রশাসন মুন্সীগঞ্জের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আহসান হাবিব মহোদয়ের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় মুন্সীগঞ্জ মোবাইল কোর্ট টিম গঠন করে মুন্সীগঞ্জ সদর থানাধীন মুক্তারপুর সি.এন.জি স্ট্যন্ড, ভট্টাচার্য বাগ এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১) মোঃ বাবু (৩৬) , ২) মোঃ সুমন ও ৩) মোঃ রোমান কে অবৈধ মাদক সংরক্ষণ করার অপরাধে অভিযুক্ত করে মোবাইল কোর্টে ১নং আসামিকে ০৩(তিন) মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৩০০/-(তিনশত) টাকা অর্থদণ্ড প্রদান ২নং ও ৩নং আসামীকে ০৪(চার) মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০/-(একশত) অর্থদণ্ড প্রদান করে মুন্সীগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় মুন্সীগঞ্জের উপপরিদর্শক মোঃ নান্নু মিয়া প্রসিকিউশন প্রদান করেন।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST