লৌহজং প্রতিনিধি
১৮ জুন ২০২৬, ৬:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লৌহজংয়ে ভাঙারি ব্যবসায়ী সোহেল মুন্সীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন

 

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় সোহেল মুন্সী (৩৯) নামে এক ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যাকাণ্ডের পর তার ব্যবহৃত মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় তারা। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার গাঁওদিয়া ইউনিয়নের কালুরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সোহেল মুন্সী ওই গ্রামের মৃত ইসমাইল মুন্সীর ছেলে।
পরিবারের সদস্যদের সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতের খাবার শেষে নিজ বসতবাড়ির উত্তর দুয়ারী ঘরে ঘুমাতে যান সোহেল মুন্সী। কয়েকদিন আগে সন্তান জন্ম হওয়ায় তার স্ত্রী নুপুর বেগম ও মা শেফালি বেগম পাশের আরেকটি ঘরে অবস্থান করছিলেন।
রাত আনুমানিক ২টার দিকে বাড়ির উঠানে বিকট শব্দ ও আগুনের শিখা দেখতে পেয়ে ঘর থেকে বের হয়ে আসেন স্বজনরা। এ সময় তারা দেখতে পান, উঠানে সোহেলের মোটরসাইকেলটি জ্বলছে এবং কিছু দূরে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে তার মরদেহ।
স্থানীয়দের ধারণা, গভীর রাতে দুর্বৃত্তরা সোহেলকে ঘর থেকে ডেকে বাইরে নিয়ে আসে। পরে বাড়ির উঠানেই ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। হত্যার পর ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার উদ্দেশ্যে অথবা আতঙ্ক সৃষ্টি করতে তার মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় তারা।
নিহতের পরিবারের সদস্যরা জানান, আগুনের শব্দ শুনে বাইরে এসে তারা সোহেলের নিথর দেহ দেখতে পান। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল।
খবর পেয়ে লৌহজং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়।
লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বোরহান উদ্দিন ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার আসামি ঢাকায় গ্রেফতার

লৌহজংয়ে যুবক হত্যা, ঘটনাস্থল ঘুরে দেখলেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার

রাজবাড়ীতে ২০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ওটারচর উচ্চ বিদ্যালয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ক্রীড়া সামগ্রী ও জার্সি বিতরণ

ডাচ-বাংলা ব্যাংকের সুপার এজেন্টের বিরুদ্ধে ৮ সাব-এজেন্ট শাখা অবৈধভাবে বন্ধ ও কমিশন আত্মসাতের অভিযোগ

লৌহজংয়ে ভাঙারি ব্যবসায়ী সোহেল মুন্সীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন

মধ্যনগরে অসহায় পরিবারের উপর হামলা, ১ জন গুরুতর আহত; ন্যায়বিচারের দাবি ভুক্তভোগীদের

লৌহজংয়ে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

শেরপুরের নকলায় কিশোরীদের প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

মধ্যনগরে ১০০ কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করল কারিতাস ELSRP প্রকল্প

১০

কাউখালীতে ওয়ালটন গ্রাহক সুরক্ষা সুবিধায় ৪৬ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান

১১

কালুখালীতে স্কুলছাত্রীকে মাইক্রোবাসে তুলে অপহরণের অভিযোগ, থানায় মামলা

১২

শিমুলবাক ইউনিয়নের সেবক হতে চান মিজানুর রহমান

১৩

শ্রীমঙ্গলে শিশু ধর্ষণের অভিযোগে আনোয়ার মিয়া আটক

১৪

নারায়ণগঞ্জ আইন কলেজের আধুনিক ভবন নির্মাণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১৫

টাকা নিয়ে বিরোধে জামায়াত কর্মী আসাদুলকে পুড়িয়ে হত্যা, গ্রেপ্তার ৩

১৬

রাজধানীর কোতোয়ালি থানাধীন বাবুবাজার এলাকায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত কর্তৃক অননুমোদিত দেশী,বিদেশী, ভেজাল ঔষধ বিক্রি ও মজুদের দায়ে ০২ জন’কে ০৩ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা এবং বিপুল পরিমাণ নকল ঔষধ ধ্বংস

১৭

নিরাপদ সড়ক ও পেশাদারিত্ব নিশ্চিতে আহলাদীপুরে হাইওয়ে পুলিশের ব্রিফিং

১৮

লাল তিল কালো করার কারসাজি: রাজবাড়ীতে ২ ব্যবসায়ীর ৬ লাখ টাকা জরিমানা

১৯

শান্তিগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ

২০

Design & Developed by: BD IT HOST