মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে লৌহজং থানা পুলিশ।
বুধবার ১৭ জুন দুপুর ২টা ১০ মিনিটের দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের গোয়ালীমান্দ্রা বাজারের কাঠপট্টি মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, লৌহজং থানার এএসআই (নিঃ) মো. মাহমুদুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় গোয়ালীমান্দ্রা বাজারের কাঠপট্টি মোড়ের পাকা রাস্তার ওপর থেকে মো. আল আমিন (৩৭) ও আব্দুল জলিল (৫৩) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতার আল আমিন শ্রীনগর উপজেলার ভাগ্যকুল মান্ডা এলাকার মৃত শেখ সুলতানের ছেলে এবং আব্দুল জলিল একই এলাকার খলিল পাঠানের ছেলে।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লৌহজং থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST