রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানাধীন উত্তর দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ৩৫০ গ্রাম গাঁজাসহ ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই অভিযান চালানো হয়।
অভিযানের নেতৃত্ব দেন গোয়ালন্দের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মুনতাসির হাসান খান। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজবাড়ীর সদস্যরা অভিযানে অংশ নেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন— ১. মোঃ শাজাহান (৪৫), পিতা: মৃত মোয়াজেম মন্ডল, সাং- চন্দনী, গোয়ালন্দ ঘাট, রাজবাড়ী।
২. মোঃ ফিরোজ (৩৪), পিতা: কামাল বেপারী, সাং- দেওয়ানপাড়া, গোয়ালন্দ ঘাট, রাজবাড়ী।
৩. মোঃ মতিন শেখ (৪০), পিতা: মৃত লালন শেখ, সাং- রামনগর, রাজবাড়ী সদর, রাজবাড়ী।
৪. মোঃ রিয়াদ হাওলাদার (২০), পিতা: মৃত ছনোয়ার হাওলাদার, সাং- দেলমথুরাপুর, মধুখালী, ফরিদপুর।
৫. মোঃ দেলোয়ার মাদবর (২৫), পিতা: মোঃ মান্নান মাদবর, সাং- ভবানীপুর, রাজবাড়ী সদর, রাজবাড়ী।
৬. আঃ রহিম মোল্লা (৩০), পিতা: মৃত হাফিজ মোল্লা, সাং- রামকান্তপুর, মধুখালি, ফরিদপুর।
৭. মোঃ জনি (৩৫), পিতা: মৃত গোলাম মোস্তফা, সাং- উত্তর দৌলতদিয়া পুড়াভিটা, গোয়ালন্দ ঘাট, রাজবাড়ী।
অভিযানকালে আটককৃতদের দেহ তল্লাশি করে প্রত্যেকের কাছ থেকে ৫০ গ্রাম করে সর্বমোট ৩৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট অপরাধ স্বীকার করায় আসামিদের প্রত্যেককে ২ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST