মোঃ স্বপন বেপারী
১৯ জুন ২০২৬, ৫:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

২৪-এর আত্মত্যাগেই ২৬-এর নির্বাচন ও রাজনৈতিক বাস্তবতা সৃষ্টি হয়েছে ডা.শফিকুর রহমান

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডা.শফিকুর রহমান বলেছেন,২০২৪ সালের আন্দোলন-সংগ্রাম ও শহীদদের আত্মত্যাগের কারণেই ২০২৬ সালের বর্তমান রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে।তিনি বলেন,২০২৪ না হলে ২০২৬ সালের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কোনো সুযোগই সৃষ্টি হতো না।
শুক্রবার বিকেলে মুন্সীগঞ্জ শহরের রয়েল পার্টি সেন্টারে আয়োজিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্সীগঞ্জ জেলা শাখার বার্ষিক সদস্য (রুকন) সম্মেলন-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির আ.জ.ম.রুহুল কুদ্দুস এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি ফখরুদ্দিন রাজি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণাঞ্চলের পরিচালক ও সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন।
ডা.শফিকুর রহমান বলেন,১৯৪৭,১৯৫২ ও ১৯৭১ সালের মতো ২০২৪ সালেও বহু মানুষ দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন।জাতির উচিত শহীদদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা এবং তাদের আত্মত্যাগকে কখনো খাটো করে না দেখা।তিনি বলেন,শহীদদের রক্তের বিনিময়েই আজ দেশের রাজনৈতিক পরিস্থিতিতে পরিবর্তন এসেছে।অতীত আন্দোলন-সংগ্রাম ও গণভোট নিয়ে বিতর্কের প্রসঙ্গ তুলে তিনি বলেন,জনগণই তাদের মতামত ভোটের মাধ্যমে স্পষ্টভাবে প্রকাশ করেছে।
দীর্ঘ সময় দেশ স্বৈরশাসনের কবলে ছিল বলেও মন্তব্য করেন তিনি।

জামায়াতের আমির দাবি করেন,গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ সংস্কারের পক্ষে মত দিয়েছে।তাই জনগণের রায়কে সম্মান জানিয়ে সব সংস্কার প্রস্তাব বাস্তবায়নের আহ্বান জানান তিনি।অন্যথায় জনগণের মতামত উপেক্ষা করা হলে রাজনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে বলেও সতর্ক করেন তিনি।সরকারের সমালোচনা করে ডা.শফিকুর রহমান বলেন, চাঁদাবাজি,ঘুষ ও দুর্নীতি নিয়ন্ত্রণে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি।বরং অনেক ক্ষেত্রে পরিস্থিতির আরও অবনতি হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

এর ফলে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে নিরাপত্তাহীনতা ও উদ্বেগ বাড়ছে বলে মন্তব্য করেন তিনি।ব্যবসায়ীদের দুরবস্থার প্রসঙ্গ টেনে তিনি জানান, নারায়ণগঞ্জের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় তিনি আতঙ্ক ও অনিশ্চয়তার চিত্র পেয়েছেন।অনেক ব্যবসায়ী প্রকাশ্যে কথা বলতেও ভয় পাচ্ছেন বলে তিনি উল্লেখ করেন।সম্মেলনে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দামোধরতপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১২ সদস্য বিশিষ্ট ম্যানেজিং কমিটি গঠন

২৪-এর আত্মত্যাগেই ২৬-এর নির্বাচন ও রাজনৈতিক বাস্তবতা সৃষ্টি হয়েছে ডা.শফিকুর রহমান

ইসলামী আন্দোলন বাংলাদেশ নালিতাবাড়ী উপজেলা শাখার নতুন কমিটি গঠন

মেহেরপুরর বুড়িপোতা সীমান্তে বিএসএফের পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করে দিল বিজিবি

শিশু ধর্ষণ চেষ্টার মামলায় বৃদ্ধ গ্রেফতার

গোয়ালন্দে যৌথ অভিযান: বিপুল পরিমাণ অবৈধ জাল ধ্বংস, আটক ১

দৌলতদিয়ায় ৩৫০ গ্রাম গাঁজাসহ ৭ জনের কারাদণ্ড

মতলব উত্তরের নবুরকান্দির গর্ব: যুক্তরাষ্ট্রে গণিতে পিএইচডির পূর্ণাঙ্গ বৃত্তি পেলেন সানজিদা আক্তার তুলি

রাজবাড়ীতে ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার আসামি ঢাকায় গ্রেফতার

লৌহজংয়ে যুবক হত্যা, ঘটনাস্থল ঘুরে দেখলেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার

১০

রাজবাড়ীতে ২০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১১

ওটারচর উচ্চ বিদ্যালয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ক্রীড়া সামগ্রী ও জার্সি বিতরণ

১২

ডাচ-বাংলা ব্যাংকের সুপার এজেন্টের বিরুদ্ধে ৮ সাব-এজেন্ট শাখা অবৈধভাবে বন্ধ ও কমিশন আত্মসাতের অভিযোগ

১৩

লৌহজংয়ে ভাঙারি ব্যবসায়ী সোহেল মুন্সীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন

১৪

মধ্যনগরে অসহায় পরিবারের উপর হামলা, ১ জন গুরুতর আহত; ন্যায়বিচারের দাবি ভুক্তভোগীদের

১৫

লৌহজংয়ে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

১৬

শেরপুরের নকলায় কিশোরীদের প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

১৭

মধ্যনগরে ১০০ কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করল কারিতাস ELSRP প্রকল্প

১৮

কাউখালীতে ওয়ালটন গ্রাহক সুরক্ষা সুবিধায় ৪৬ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান

১৯

কালুখালীতে স্কুলছাত্রীকে মাইক্রোবাসে তুলে অপহরণের অভিযোগ, থানায় মামলা

২০

Design & Developed by: BD IT HOST