রাজবাড়ী সদর থানা পুলিশের বিশেষ অভিযানে সাত বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার মামলার আসামি মোঃ ওয়াহিদুজ্জামান (৬০)-কে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (১৯ জুন) রাজবাড়ী সদর থানার বাগমারা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ওয়াহিদুজ্জামান ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সিংগারডাক গ্রামের মৃত আজিজ চৌধুরীর ছেলে। সে রাজবাড়ী সদরের চর লক্ষীপুর তালতলা এলাকায় তার শ্বশুরবাড়িতে বসবাস করছিল।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী সদর থানার এসআই মোঃ সাহাবুদ্দিন খানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল বাগমারা এলাকায় অভিযান চালায়। এ সময় শিশু ধর্ষণ চেষ্টার মামলার এজাহারনামীয় আসামি ওয়াহিদুজ্জামানকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
রাজবাড়ী সদর থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিকে যথাযথ পুলিশ প্রহরার মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের এমন কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST