শেরপুরের নালিতাবাড়ীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার উদ্যোগে শুরা অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার দলটির উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা আবু বকরের সভাপতিত্বে এবং সেক্রেটারি আলহাজ্ব মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা আশরাফুল ইসলাম, সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ শেরপুর জেলা শাখা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতী ইসমাইল হোসাইন জাফরী সেক্রেটারি, ইসলামী আন্দোলন বাংলাদেশ শেরপুর জেলা শাখা।
এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা ও ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ এবং সহযোগী সংগঠনসমূহের শুরা সদস্যরা উপস্থিত ছিলেন।
অধিবেশনে শুরা সদস্যদের সুচিন্তিত মতামত ও সর্বসম্মত সমর্থনের ভিত্তিতে যোগ্য ও অভিজ্ঞ সংগঠকদের সমন্বয়ে ২০২৬ সেশনের উপজেলা শাখার কমিটি পুনর্গঠন করা হয়।
নয়া কমিটিতে সভাপতি মাওলানা আবদুল্লাহ আল কায়েস, সহ-সভাপতি: মাওলানা মাহমুদ মোস্তফা, আলহাজ্ব মো. আব্দুস সালাম, সেক্রেটারি মাহফুজ আহমাদ, জয়েন্ট সেক্রেটারি আলহাজ্ব হাফেজ ইসমাইল হোসেন,
সাংগঠনিক সম্পাদক ডা. মো. আনছারুজ্জামান, অর্থ ও প্রকাশনা সম্পাদক মো. খাদিমুল ইসলাম,
দপ্তর সম্পাদক মাওলানা মাহদী হাসান সিদ্দিকী, প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক হাফেজ আব্দুল্লাহ আল মামুনকে নির্বাচিত করা হয়।
দলটির নব-নির্বাচিত দায়িত্বশীল উপজেলা নেতৃবৃন্দগণ সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST