আজ শনিবার (২০জুন) সকাল পিরোজপুর সদর উপজেলার শহীদ ওমর ফারুক মিলনায়তনে “স্টার্টআপ টাইম প্রজেক্ট এন্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম” শিরনামে “মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে নিয়ে এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS), এসইডিপি এর আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস পিরোজপুর সদর এর যৌথভাবে এই অনুষ্ঠানটি বাস্তবায়ন করেছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাসুদ সাঈদী এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশিদ। উপজেলা পর্যায়ে উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক সমর কৃষ্ণ ঘরামী, পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ রোজাউল করিম প্রমুখ।
পিরোজপুরের সরকারি বেসরকারি বিভিন্ন কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ২৬ টি স্টলে বিজ্ঞান বিষয়ক তাদের তৈরি বিভিন্ন প্রজেক্ট প্রদর্শন করে। মাসুদ সাঈদী প্রতিটি স্টলে ঘুরে ঘুরে শিক্ষার্থীদের তৈরি করা প্রজেক্টগুলো দেখেন এবং তাদেরকে বিভিন্ন বিষয়ে দৃষ্টি আকর্ষণ এবং পরামর্শ দান করেন। এ সময় তার সাথে পিরোজপুর জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক, জেলা প্রচার এবং মিডিয়া সেক্রেটারি সোহরাব হোসাইন জুয়েল সাথে ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মাসুদ সাঈদী দেশব্যাপী এই আয়োজনের উদ্যোগ গ্রহণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান। তিনি বলেন, প্রতিভাধররাই গড়বে আগামীর বাংলাদেশ। বাংলাদেশে প্রতিভা হারিয়ে যায় বলে হতাশা ব্যক্ত করে তিনি বলেন, আজকে যারা এই প্রতিভাধর, অনেক কষ্ট করে অনেক কিছু তৈরি করল, একদিন হয়তো তাদেরকে আমরা খুঁজে পাবো না। তারা হারিয়ে যাবে। এভাবেই বাংলাদেশ থেকে ব্রেইন ড্রেইন হয়। আমরা আমাদের প্রতিভাধরদের ধরে রাখতে পারি না। আমাদের প্রতিভাধররাই পৃথিবীর বিভিন্ন দেশে জ্ঞান-বিজ্ঞানে ভূমিকা রাখে। তিনি মহান স্থপতি ফজলুর রহমান (এফ আর) খানের উদাহরণ পেশ করেন আধুনিক ইউটিউব ভবনের স্থপতি ছিলেন ফজলুর রহমান খান। তিনি এই বাংলাদেশেরই মানুষ। অথচ তাকে আমরা আমাদের দেশে কাজে লাগাতে পারিনি। তিনি আশ্বাস দেন, আমি আশাবাদ ব্যক্ত করছি, যে উদ্যোগ আজ নেয়া হলো— এটা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এই প্রতিভাধরদের দিয়েই আমরা স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলবো ইনশাআল্লাহ। এই মেধাবী শিক্ষার্থীদের দিয়েই আমরা আগামীর বাংলাদেশ গড়ে তুলব। অনুষ্ঠানে সরকারি সোহরাওয়ার্দী কলেজের ছাত্র আব্দুল্লাহ আল সাকিব পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন, পবিত্র গীতা পাঠ করেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ধৃতাদেবী হালদার।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST