শফিকুল ইসলাম শফিক,সুনামগঞ্জ প্রতিনিধি
২০ জুন ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জের গাইবান্ধায় ও রামচন্দ্রের অবমাননা সহ বিভিন্ন জায়গায় সনাতনীদের ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে মানববন্ধন

 

যুগ পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্রের প্রতিকৃতির অবমাননা এবং গাইবান্ধাসহ দেশব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের উপাসনালয় ও মন্দির গুঁড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখাসহ সনাতন ধর্মাবলম্বীদের অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দের আয়োজনে শহরের ট্রাফিক পয়েন্টে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট বিমান কান্তি রায়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিমল বনিকের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, ব্রাহ্মণ সংসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুবিমল চক্রবর্তী চন্দন, হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চক্রবর্তী, জেলা পূজা উদযাপন পরিষদের প্রচার সম্পাদক বিপ্লব কান্তি তালুকদার,লোকনাথ সেবা সংঘের সভাপতি মতিলাল চন্দ, কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুবসংঘের সভাপতি হিমাদ্রি রায় প্রাপ্ত, সৎ সংঘের সভাপতি অ্যাডভোকেট কুশল রাজ পাল।

বক্তারা বলেন, বাংলাদেশ চিরকাল সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। কিন্তু একটি কুচক্রী মহল বারবার সনাতনীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেন এবং দেব-দেবীর অবমাননা করে দেশের শান্ত পরিবেশকে অশান্ত করার অপচেষ্টা চালাচ্ছেন। গাইবান্ধাসহ দেশের বিভিন্ন স্থানে মন্দির ভাঙার যে হুমকি দেওয়া হয়েছে, তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।বক্তারা সরকার ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ধর্মীয় স্বাধীনতায় আঘাতকারীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় সনাতনী সমাজ আরও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার

আজকের প্রতিভাধররাই গড়বে আগামীর বাংলাদেশ দেশ— মাসুদ সাঈদী এমপি

বাহুবলে প্রখ্যাত ভাষাবিদ ড. সৈয়দ মুজতবা আলী স্মৃতি পরিষদের আত্মপ্রকাশ

ক্যাডেট এএসআই (নিরস্ত্র) (পুরুষ/নারী) পদে নিয়োগসংক্রান্ত ব্রিফিং অনুষ্ঠিত

সুনামগঞ্জের গাইবান্ধায় ও রামচন্দ্রের অবমাননা সহ বিভিন্ন জায়গায় সনাতনীদের ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে মানববন্ধন

দামোধরতপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১২ সদস্য বিশিষ্ট ম্যানেজিং কমিটি গঠন

২৪-এর আত্মত্যাগেই ২৬-এর নির্বাচন ও রাজনৈতিক বাস্তবতা সৃষ্টি হয়েছে ডা.শফিকুর রহমান

ইসলামী আন্দোলন বাংলাদেশ নালিতাবাড়ী উপজেলা শাখার নতুন কমিটি গঠন

মেহেরপুরর বুড়িপোতা সীমান্তে বিএসএফের পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করে দিল বিজিবি

শিশু ধর্ষণ চেষ্টার মামলায় বৃদ্ধ গ্রেফতার

১০

গোয়ালন্দে যৌথ অভিযান: বিপুল পরিমাণ অবৈধ জাল ধ্বংস, আটক ১

১১

দৌলতদিয়ায় ৩৫০ গ্রাম গাঁজাসহ ৭ জনের কারাদণ্ড

১২

মতলব উত্তরের নবুরকান্দির গর্ব: যুক্তরাষ্ট্রে গণিতে পিএইচডির পূর্ণাঙ্গ বৃত্তি পেলেন সানজিদা আক্তার তুলি

১৩

রাজবাড়ীতে ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার আসামি ঢাকায় গ্রেফতার

১৪

লৌহজংয়ে যুবক হত্যা, ঘটনাস্থল ঘুরে দেখলেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার

১৫

রাজবাড়ীতে ২০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৬

ওটারচর উচ্চ বিদ্যালয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ক্রীড়া সামগ্রী ও জার্সি বিতরণ

১৭

ডাচ-বাংলা ব্যাংকের সুপার এজেন্টের বিরুদ্ধে ৮ সাব-এজেন্ট শাখা অবৈধভাবে বন্ধ ও কমিশন আত্মসাতের অভিযোগ

১৮

লৌহজংয়ে ভাঙারি ব্যবসায়ী সোহেল মুন্সীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন

১৯

মধ্যনগরে অসহায় পরিবারের উপর হামলা, ১ জন গুরুতর আহত; ন্যায়বিচারের দাবি ভুক্তভোগীদের

২০

Design & Developed by: BD IT HOST