ময়মনসিংহ প্রতিনিধি
২১ জুন ২০২৬, ১:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

 

 

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির জুন/২০২৬ মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ জুন) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান। ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসমূহে প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান রয়েছে। এছাড়াও মাসে অন্তত ২ দিন বৃহৎ পরিসরে করা হচ্ছে। বিগত মাসে ১৯টি পরিদর্শন হয়েছে। অবৈধ ও লাইসেন্সবিহীন হাসপাতাল/ ক্লিনিক / ডায়াগনস্টিক সেন্টারে টাস্কফোর্স অভিযান ও মোবাইল কোর্ট কার্যক্রম চলামন আছে। এছাড়াও হাম-রুবেলার টিকাদান কর্মসুচী অব্যাহত রয়েছে। আগামী ২৮ জুন রোজ রবিবার সারাদেশে একযোগে ৬ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা জানান, ময়মনসিংহ জেলার ১৩ টি উপজেলায় ২০২৫-২৬ অর্থ বছরে মেরামত ও রক্ষণাবেক্ষণ এর সবগুলি কাজ বাস্তবায়ন/চলমান রয়েছে। আগামী ৩০ জুন/২০২৬ তারিখের মধ্যে কাজগুলো সমাপ্ত করার লক্ষ্যে সকল উপজেলা প্রকৌশলীগণকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।

খাদ্য বিভাগের কর্মকর্তা বলেন, ময়মনসিংহ মহানগরীতে ৫৪ জন ওএমএস ডিলারের মধ্যে রোস্টার অনুযায়ী ৮টি ট্রাকসেল ও ২৫ টি দোকানের মাধ্যমে ৩৩ টি ওয়ার্ডে সরকারি ছুটিদিন ব্যতীত বিক্রয় কার্যক্রম সুষ্ঠুভাবে চলমান রয়েছে। উল্লেখ্য যে, ওএমএস এর আওতায় ময়মনসিংহ মহানগরীতে কেজি প্রতি ৩০ টাকা দরে চাল এবং ২৪ টাকা দরে আটা ভোক্তাদের মাঝে বিক্রয় হচ্ছে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করতে হবে। জনগণের ভোগান্তি কমিয়ে দ্রুত ও মানসম্মত সেবা প্রদানই আমাদের প্রধান লক্ষ্য। তিনি আরও বলেন, ময়মনসিংহ জেলার সার্বিক উন্নয়ন ও টেকসই অগ্রগতির জন্য সকল সরকারি দপ্তরকে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। সরকারের গৃহীত প্রকল্পসমূহ নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নের পাশাপাশি উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হবে।

সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা তাদের নিজ নিজ বিভাগের কার্যক্রম ও অগ্রগতি তুলে ধরেন এবং জেলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে প্রয়োজনীয় মতামত প্রদান করেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীনগরে কৃষিজমি রক্ষার্থে প্রশাসনের আকস্মিক অভিযান অব্যাহত

রাজবাড়ীতে নারী ইউপি সদস্যকে মারধরের আসামি গ্রেফতার

পাংশায় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের সদস্য সজীব গ্রেপ্তার

মধ্যনগরে হামলা-লুটপাট মামলায় দুই আসামি গ্রেফতার

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মধ্যনগরের প্রত্যন্ত ৭ গ্রামে শিক্ষার আলো পৌঁছাতে নতুন বিদ্যালয়ের দাবি

ফুলেল শুভেচ্ছা ও সম্মাননায় বিদায় জানানো হলো শিক্ষক শাহিনুর আলমকে

নৌকাই একমাত্র ভরসা • কৃষি-শিক্ষা-চিকিৎসায় চরবাসী অবহেলিত

গোয়ালন্দে ডাম্পিং স্টেশনের কাজে অনিয়মের অভিযোগ

গোয়ালন্দে মধ্যরাতে প্রশাসনের আকস্মিক অভিযান: জব্দ করা হলো ভেকুর ব্যাটারি

১০

মানিকগঞ্জে শিক্ষকের মারধরে শ্রেণিকক্ষেই প্রস্রাব করে দেয় শিশু, স্কুলে যেতে ভয়

১১

দৌলতদিয়ায় টাস্কফোর্সের ওপর হামলা, হ্যান্ডকাফসহ মাদক ব্যবসায়ী ছিনতাই

১২

র‌্যাব-৯ এর অভিযানে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থেকে ৬৯ বোতল বিদেশী মদ উদ্ধার

১৩

রাজবাড়ীতে ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার

১৪

আজকের প্রতিভাধররাই গড়বে আগামীর বাংলাদেশ দেশ— মাসুদ সাঈদী এমপি

১৫

বাহুবলে প্রখ্যাত ভাষাবিদ ড. সৈয়দ মুজতবা আলী স্মৃতি পরিষদের আত্মপ্রকাশ

১৬

ক্যাডেট এএসআই (নিরস্ত্র) (পুরুষ/নারী) পদে নিয়োগসংক্রান্ত ব্রিফিং অনুষ্ঠিত

১৭

সুনামগঞ্জের গাইবান্ধায় ও রামচন্দ্রের অবমাননা সহ বিভিন্ন জায়গায় সনাতনীদের ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে মানববন্ধন

১৮

দামোধরতপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১২ সদস্য বিশিষ্ট ম্যানেজিং কমিটি গঠন

১৯

২৪-এর আত্মত্যাগেই ২৬-এর নির্বাচন ও রাজনৈতিক বাস্তবতা সৃষ্টি হয়েছে ডা.শফিকুর রহমান

২০

Design & Developed by: BD IT HOST