নাজমুল হোসেন, রাজবাড়ী
২১ জুন ২০২৬, ৪:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাংশায় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের সদস্য সজীব গ্রেপ্তার

 

 

রাজবাড়ীর পাংশায় ডাকাতি মামলার এজাহারনামীয় এক আসামিকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামির নাম সজীব শিকদার (২৩)। সে পাংশা উপজেলার নাওড়া বনগ্রাম (নতুনপাড়া) এলাকার মন্টু শিকদারের ছেলে। গ্রেপ্তারকালে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি সচল পাইপগান উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শনিবার (২০ জুন) বিকেল পৌনে ৪টার দিকে পাংশা থানার এসআই মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি চৌকস দল কুষ্টিয়া জেলার সদর থানার হরি শংকরপুর (তালবাড়ী) এলাকায় অভিযান চালিয়ে সজীবকে গ্রেপ্তার করে।
পরবর্তীতে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হলে সজীব তার নিজ বাড়ির টয়লেটের ওপর একটি আগ্নেয়াস্ত্র লুকিয়ে রাখার কথা স্বীকার করে। তার দেওয়া তথ্য অনুযায়ী পাংশার নাওড়া বনগ্রামের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে লোহার বাটযুক্ত, সচল ট্রিগার ও ফায়ারিং পিনসহ একটি পাইপগান উদ্ধার করে পুলিশ। ওই দিন রাত সাড়ে ৮টার দিকে অস্ত্রটি আনুষ্ঠানিকভাবে জব্দ করা হয়।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত সজীব শিকদার একজন পেশাদার অপরাধী এবং অস্ত্রধারী ডাকাত দলের সক্রিয় সদস্য। সে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিল। তার বিরুদ্ধে পাংশা থানায় এর আগেও হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ তিনটি মামলা রয়েছে।

পুলিশ জানায়, অস্ত্র উদ্ধারের ঘটনায় সজীবের বিরুদ্ধে পাংশা থানায় নতুন করে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আজ রবিবার (২১ জুন) দুপুরে তাকে রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীনগরে কৃষিজমি রক্ষার্থে প্রশাসনের আকস্মিক অভিযান অব্যাহত

রাজবাড়ীতে নারী ইউপি সদস্যকে মারধরের আসামি গ্রেফতার

পাংশায় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের সদস্য সজীব গ্রেপ্তার

মধ্যনগরে হামলা-লুটপাট মামলায় দুই আসামি গ্রেফতার

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মধ্যনগরের প্রত্যন্ত ৭ গ্রামে শিক্ষার আলো পৌঁছাতে নতুন বিদ্যালয়ের দাবি

ফুলেল শুভেচ্ছা ও সম্মাননায় বিদায় জানানো হলো শিক্ষক শাহিনুর আলমকে

নৌকাই একমাত্র ভরসা • কৃষি-শিক্ষা-চিকিৎসায় চরবাসী অবহেলিত

গোয়ালন্দে ডাম্পিং স্টেশনের কাজে অনিয়মের অভিযোগ

গোয়ালন্দে মধ্যরাতে প্রশাসনের আকস্মিক অভিযান: জব্দ করা হলো ভেকুর ব্যাটারি

১০

মানিকগঞ্জে শিক্ষকের মারধরে শ্রেণিকক্ষেই প্রস্রাব করে দেয় শিশু, স্কুলে যেতে ভয়

১১

দৌলতদিয়ায় টাস্কফোর্সের ওপর হামলা, হ্যান্ডকাফসহ মাদক ব্যবসায়ী ছিনতাই

১২

র‌্যাব-৯ এর অভিযানে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থেকে ৬৯ বোতল বিদেশী মদ উদ্ধার

১৩

রাজবাড়ীতে ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার

১৪

আজকের প্রতিভাধররাই গড়বে আগামীর বাংলাদেশ দেশ— মাসুদ সাঈদী এমপি

১৫

বাহুবলে প্রখ্যাত ভাষাবিদ ড. সৈয়দ মুজতবা আলী স্মৃতি পরিষদের আত্মপ্রকাশ

১৬

ক্যাডেট এএসআই (নিরস্ত্র) (পুরুষ/নারী) পদে নিয়োগসংক্রান্ত ব্রিফিং অনুষ্ঠিত

১৭

সুনামগঞ্জের গাইবান্ধায় ও রামচন্দ্রের অবমাননা সহ বিভিন্ন জায়গায় সনাতনীদের ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে মানববন্ধন

১৮

দামোধরতপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১২ সদস্য বিশিষ্ট ম্যানেজিং কমিটি গঠন

১৯

২৪-এর আত্মত্যাগেই ২৬-এর নির্বাচন ও রাজনৈতিক বাস্তবতা সৃষ্টি হয়েছে ডা.শফিকুর রহমান

২০

Design & Developed by: BD IT HOST