হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার ভবানীপুরের মোঃ সাবু মিয়ার বাড়ির সামনে পাকা রাস্তার উপর গত ১৪/৭/২০২৬ ইং তারিখ ভোর রাত আনুমানিক ৪ ঘটিকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১০৫ বোতল অবৈধ মাদকদ্রব্য বিদেশী মদ ও একটি মিনি পিকআপ গাড়ি উদ্ধারসহ ১ ব্যক্তিকে আটক করা হয়।
এসময় বিশেষ অভিযান পরিচালনা করেন, এস আই মোহাম্মদ সাকিব হোসেন, এস আই মোঃ তারিকুল ইসলাম, এ এস আই গোলাম সারোয়ার, এ এস আই মোঃ নাঈম মিয়া, কং/আরাফাত, কং/রেজাউল, কং/ দেলোয়ার, ড্রাইকং/৯৪৫ নাজমুল হোসেন।
এই বিশেষ অভিযানে ১০৫ বোতল অবৈধ মাদকদ্রব্য বিদেশী মদ ও মিনি পিকআপ গাড়ি উদ্ধারসহ মোঃ কাউসার কে আটক করা হয়।
সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে। মাদকদ্রব্যের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে বলে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)জানান।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST