‘কল্যাণমুখী ব্যাংকিংয়ের অগ্রযাত্রায় গড়ি আগামীর বাংলাদেশ’ স্লোগান নিয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ‘গ্রাহক সেবা মাস’ শুরু করেছে। বুধবার (১৫ জুলাই) ইসলামী ব্যাংক শ্রীনগর শাখায় গ্রাহক সেবা মাস, আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠান অনুষ্টিত হয়।
ব্যাংকের সিনিয়র অ্যাসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এসএভিপি) ও শাখা প্রধান আইবিবিপিএলসি শ্রীনগর শাখা মো. ইসমাইল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজের সাবেক ভারপ্রাপ্ত প্রিন্সিপাল বিশিষ্ট চিকিৎসা ও শিক্ষাবিদ ডা: মো মোজাহেরুল হক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মোহাম্মদ জাহাঙ্গীর খান, মো আব্দুর রহিম সরকার।
গ্রাহক প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন তাজমা আক্তার, নুরজামান মীর, আব্দুল হাই। স্বাগত বক্তব্য দেন মো: গোলাম সারওয়ার, অনুষ্টান পরিচালনা করেন ট্রেইনি অ্যাসিসট্যান্ট অফিসার মো: মারুফ হোসাইন, কোরআন থেকে তিলাওয়াত করেন হাফেজ মো: আল আমিন, মোনাজাত পরিচালনা করেন মুফতি মো: ইসহাক।
অতিথিগন তাদের বক্তব্যে বলেন, বর্তমানে ইসলামী ব্যাংকের সব শাখা, উপশাখা, এজেন্ট আউটলেট এবং ডিজিটাল ব্যাংকিং সেবা স্বাভাবিক ভাবে পরিচালিত হচ্ছে। রেমিট্যান্স গ্রাহকগণও নির্বিঘ্নে সেবা গ্রহণ করছেন। যেসব গ্রাহক হিসাব বন্ধ করে অর্থ উত্তোলন করেছিলেন, তাদের অধিকাংশই এরই মধ্যে ব্যাংকের ওপর আস্থা রেখে ফিরে এসেছেন। এই স্বতঃস্ফূর্ত প্রত্যাবর্তন আমাদের প্রতি তাদের দীর্ঘদিনের বিশ্বাসেরই সুস্পষ্ট প্রতিফলন।
তারা আরও বলেন, ইসলামী ব্যাংক একটি শক্তিশালী, স্থিতিশীল ও সুদৃঢ় আর্থিক প্রতিষ্ঠান। তিনি স্বচ্ছতা, জবাবদিহিতা, সুশাসন ও সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে নিরলসভাবে কাজ করার জন্য সবার প্রতি আহ্বান জানান।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST