পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা বাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি, শহীদ জিয়া স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক
রাজনৈতিক ব্যক্তিত্ব ও সম্ভাব্য উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল জলিল।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ত্যাগ, কোরবানি ও আত্মশুদ্ধির মহান আদর্শ নিয়ে পবিত্র ঈদুল আজহা আমাদের মাঝে সমাগত। এই পুণ্য তিথিতে আমি নালিতাবাড়ী বাসীসহ দেশের সর্বস্তরের জনগণকে জানাই ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক।
তিনি আরো বলেন, উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি ও বর্তমান শহীদ জিয়া স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন জনগণের পাশে থেকে কাজ করছি। পাশাপাশি একজন ব্যবসায়ী হিসেবে সর্বস্তরের মানুষের সাথে সুসম্পর্ক রয়েছে।
তাই আগামী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চাই। জনগণই আমার পথচলার শক্তি। আমি একটি দুর্নীতিমুক্ত, উন্নত ও শান্তিপূর্ণ নালিতাবাড়ী গড়তে চাই।
ঈদুল আজহার তাৎপর্য তুলে ধরে তিনি এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, আসুন আমরা সব ভেদাভেদ ভুলে সম্প্রীতি, মানবতা ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হই এবং একটি সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করি।
সবশেষে তিনি মহান আল্লাহর কাছে সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং সবাইকে পরিবার-পরিজন নিয়ে আনন্দমুখর ঈদ উদযাপনের আহ্বান জানিয়ে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।
প্রেরক- আমিরুল ইসলাম, শেরপুর প্রতিনিধি।
খবরের ছবি সংযুক্ত
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST