র্যাব-৯, সিলেটের সদর দপ্তর থেকে ২৬ মে ২০২৬ তারিখে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল ২৬ মে রাত ১টা ৩০ মিনিটের দিকে বিশ্বম্ভরপুর থানাধীন সলুকাবাদ ইউনিয়নের বেড়েরগাঁও এলাকায় অভিযান চালায়। এ সময় একটি বসতবাড়ির ভিতর মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থানরত এক ব্যক্তিকে আটক করা হয়।
আটক ব্যক্তি মো. এরশাদ আলী (৪২)। তিনি বিশ্বম্ভরপুর থানার বেড়েরগাঁও গ্রামের মো. জাল উদ্দিনের ছেলে।
জিজ্ঞাসাবাদে এরশাদ আলী স্বীকার করেন, তার হেফাজতে বিদেশি মদ রয়েছে। পরে তার দেখানো মতে ঘরের খাটিয়ার নিচে রাখা দুটি কালো পলিথিন থেকে ৪৩ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃত ব্যক্তি সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিলেন।
এ ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে তাকে ও জব্দকৃত আলামত বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST