মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার শ্রীনগর ,ভাগ্যকুল ইউনিয়নের কামারগাঁও কেদারপুর ,বাঘড়া পশুর হাট সহ প্রতিটি কুরবানীর অস্থায়ী হাটে প্রচুর পরিমাণ কোরবানির পশু উঠেছে ।
হট গুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড়
বিক্রিয় ও জমজমাট ।
ক্রেতারা তাদের সাধ্যনুযায়ী পছন্দনীয় কোরবানির পশু ক্রয় করছেন ।
পশুর হাটে ছোট বড় বিভিন্ন সাইজের কোরবানির পশু উঠেছে ।
পশুর সাইজ অনুযায়ী এক ,দুই, তিন, চার লাখ টাকা দামের পশু রয়েছে এসব হাটে ।
বিক্রেতা ফয়েজ আহমেদ জানান ,তিনি দশটি গরু এনেছেন ।
ক্রেতাদের উপস্থিতি দেখে তিনি আশাবাদী অল্প সময়ের মধ্যে তিনি তার সব পশু বিক্রয় করতে সক্ষম হবেন ।
আব্দুর রশিদ মিয়া দেড় লাখ টাকা দিয়ে একটি ষাঁড় গরু ক্রয় করতে পেরে সন্তোষ প্রকাশ করলেন ।
পশুর হাটে একটি বড় ছাগল উঠেছে ।ছাগলটিকে দেখতে ক্রেতাদের উপচে পড়া ভিড়। একজন ক্রেতা ছাগলটির দাম ৪৫ হাজার টাকা হাঁকালে ও বিক্রেতা ছাগলটি বিক্রে করেননি ।
বিক্রেতা আশাবাদী তিনি পঞ্চাশ হাজার টাকায় ছাগলটি বিক্রয় করতে পারবেন।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST