মুন্সীগঞ্জ সোমবার, ২৫ মে , ২০২৬ ইং তারিখে জেলা প্রশাসন মুন্সীগঞ্জের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আবু বক্কর সিদ্দিক এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় মুন্সীগঞ্জ মোবাইল কোর্ট টিম গঠন করে মুন্সীগঞ্জ সদর থানাধীন নতুন গাঁও , ভট্টাচার্যের বাগ সহ বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১) দিপু বেপারী (২৫) . ২) শামীম চৌকিদার (২৬) ও ৩) মফিজুল ইসলাম (২৪) কে অবৈধ মাদকদ্রব্য সেবন ও জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে অভিযুক্ত করে মোবাইল কোর্টে প্রত্যেক আসামীকে ১৫(পনের) দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৫০/-(পঞ্চশ) টাকা অর্থদণ্ড প্রদান প্রদান করে মুন্সীগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় মুন্সীগঞ্জের উপপরিদর্শক মোহাম্মদ নান্নু মিয়া প্রসিকিউশন প্রদান করেন।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST