পবিত্র ঈদুল আজহা মুসলিমদের বৃহৎ ধর্মীয় উৎসব। ত্যাগ, আত্মশুদ্ধি, ভ্রাতৃত্ববোধ ও মানবতার শিক্ষা নিয়ে প্রতি বছর আমাদের মাঝে ফিরে আসে এই মহিমান্বিত দিন। ঈদের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দিতে এবং সমাজে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরো সুদৃঢ় করতে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নী ইউনিয়নের ৩নং ওয়ার্ড (নন্নীপুর্বপাড়া-আমলাতলী) বাসীকে মেম্বার পদপ্রার্থী হিসেবে
আসাদুজ্জামান নুর ফাহিম
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,
“পবিত্র ঈদুল আজহা আমাদের ত্যাগের শিক্ষা দেয়। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হযরত ইব্রাহিম (আ.) এর আত্মত্যাগের দৃষ্টান্ত থেকে আমাদের শিক্ষা নিতে হবে। ঈদের পবিত্র দিনে সব ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়াতে হবে এবং সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে হবে।”
তিনি সকলের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি প্রত্যাশা করে আরো বলেন,
“ঈদের আনন্দ তখনই পরিপূর্ণতা পায়, যখন সমাজের প্রতিটি মানুষ সেই আনন্দে অংশ নিতে পারে। তাই সমাজের বিত্তবানদের উচিত গরিব ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানো।
বিএ অনার্স (অধ্যয়নরত) তরুণ সমাজসেবক আসদুজ্জামান নুর ফাহিম এলাকাবাসির সুপরিচিত হিসেবে দীর্ঘদিন ধরে এলাকার সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিনি নন্নী ইউনিয়নর ৩নং ওয়ার্ড বাসীর দোয়া ও সমর্থন কামনা করে সকলকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST