রামিসা-সহ দেশব্যাপি ধর্ষণ ও হত্যার প্রতিবাদে জাতীয় মানবাধিকার সোসাইটি মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে অদ্য ২৪ মে ২০২৬ (সোমবার) ১:৩০ ঘটিকায় মৌলভীবাজার চৌমুহনা চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা সভাপতি ড. অ্যাডভোকেট আবু তাহের, ও খিজির মুহাম্মদ জুলফিকারের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন মৌলভীবাজার টাউন দেওয়ানী জামে মসজিদ খতিব সৈয়দ আব্দুল মুহিত, সামাজিক ব্যক্তিত্ব মুহিবুর রহমান, সাংবাদিক আনহার আহমদ সমসাদ, শিক্ষাবিদ মখবুল হোসেন খান, দেওয়ান মোনাকিব চৌধুরী, মুক্তাদির হোসেন, সাংবাদিক মহসিন আহমদ প্রমূখ।
সভাপতির বক্তব্যে ড. অ্যাডভোকেট আবু তাহের বলেন, দেশের আইন শৃঙ্খলার অবস্থা খুবই খারাপ, শিশু রামিসার উপর নারকীয় পৈশাচিক নির্যাতন ও পরবর্তীতে হত্যায় দেশ আজ স্তম্ভিত। নৃসংশ এই ঘটনায় দেশের প্রত্যেকটা মানুষের বিবেককে নাড়া দিয়েছে। যদি এই ধরনের নিসংশ নির্যাতন ও হত্যার বিচার দশ বছর লেগে যায়, সেটা আর বিচার থাকেনা। তাই কালবিলম্ব না করে তড়িৎ সময়ের ভিতরে রামিসা হত্যা কান্ডের বিচার করতে হবে। এবং দেশের সকল শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
Facebook Comments Box
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
পদ্মায় গরুবাহী ট্রলারডুবি: ২৪ ঘণ্টা পেরিয়েও নিখোঁজ ব্যবসায়ীর সন্ধান মেলেনি
১
ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা ও প্রতিশ্রুতির বার্তা: সম্ভাব্য মধ্যনগর উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. কামাল হোসেন
২
নারায়ণগঞ্জ আইন কলেজের উন্নত মানের ভবনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী কাছে প্রত্যাশা এবং আইন কলেজে ছাত্র ফোরামের ঐক্য ধরে রাখার ডাক