লৌহজং প্রতিনিধি-মোঃ স্বপন বেপারী
২৫ মে ২০২৬, ২:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিমুলিয়া ঘাটে ঝড়ের তাণ্ডব, ঈদের আগে বড় ধাক্কা ব্যবসায়ীদের

 

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে কালবৈশাখী ঝড়ে অন্তত ১০টি দোকান ও রেস্তোরাঁ লণ্ডভণ্ড হয়ে গেছে। রোববার (২৫ মে) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে আকস্মিক ঝড়ের তাণ্ডবে দোকানগুলোর চালা উড়ে যায় এবং বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্র জানায়, হঠাৎ শুরু হওয়া প্রবল ঝড়ো হাওয়ায় শিমুলিয়া ঘাট এলাকার একের পর এক রেস্তোরাঁ ও দোকানের টিনের চালা উড়ে যায়। অনেক দোকানের আসবাবপত্র ও বৈদ্যুতিক সরঞ্জামও ক্ষতিগ্রস্ত হয়। ঝড়ের পর পুরো এলাকায় আতঙ্ক ও হতাশা ছড়িয়ে পড়ে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও মাওয়া কুটুমবাড়ি-ইলিশ বাড়ি রেস্তোরাঁর মালিক বলেন, ঝড়ে আমাদের রেস্তোরাঁসহ আশপাশের প্রায় সব রেস্তোরাঁর চালা উড়ে গেছে। সামনে ঈদ, এই সময়ে এমন ক্ষতি আমাদের জন্য বড় ধাক্কা। প্রতিটি দোকান মেরামতে ২০ থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত খরচ হবে। সময়ও খুব কম। ঈদের আগে ব্যবসা সচল করা কঠিন হয়ে পড়বে।
ঝড়ের পর ঘটনাস্থল পরিদর্শন করেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। এ বিষয়ে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু বলেন, কালবৈশাখী ঝড়ে শিমুলিয়া ঘাট এলাকার হোটেল ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলা হয়েছে। সরকারিভাবে সাধ্যমতো সহযোগিতা করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ্মায় গরুবাহী ট্রলারডুবি: ২৪ ঘণ্টা পেরিয়েও নিখোঁজ ব্যবসায়ীর সন্ধান মেলেনি

ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা ও প্রতিশ্রুতির বার্তা: সম্ভাব্য মধ্যনগর উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. কামাল হোসেন

নারায়ণগঞ্জ আইন কলেজের উন্নত মানের ভবনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী কাছে প্রত্যাশা এবং আইন কলেজে ছাত্র ফোরামের ঐক্য ধরে রাখার ডাক

হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযানে  গ্রেফতার ৪

বিশ্বম্ভরপুরে র‍্যাবের অভিযানে ৪৩ বোতল বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আমতলীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: চাকা ফেটে ব্রিজে ধাক্কা, প্রাণ গেল হেল্পারের

মুক্তিযোদ্ধা পরিবারের প্রতি ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন শফিকুল ইসলাম শফিক

ঈদে পদ্মাসেতু পারাপারে নেই দুর্ভোগ, ২৪ ঘণ্টায় আয় ৪ কোটি ৮০ লাখ টাকা

ঈদে ঘরমুখো মানুষের নিরাপত্তা ও যানজটমুক্ত শহর উপহার দিতে নেত্রকোনা পুলিশের বিশেষ মহড়া

পটিয়ার সর্বস্তরের জনগণকো পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টি নেতা মোস্তাক আহমদ

১০

মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩জন আটক 

১১

মধ্যনগর উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী মেহেদী হাসান ঈদুল আযহা শুভেচ্ছা ও অঙ্গীকার

১২

রামিসা-সহ দেশব্যাপি ধর্ষণ ও হত্যার প্রতিবাদে জাতীয় মানবাধিকার সোসাইটি মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত 

১৩

শ্রীনগরে একটুখানি বৃষ্টিতে বাঘড়া স্বরূপ চন্দ্রপাইলট উচ্চ বিদ্যালয়ের সম্মুখ রাস্তা জলাবদ্ধ জনদুর্ভোগ

১৪

মধ্যনগর উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী মেহেদী হাসান উজ্জ্বলের ঈদুল আযহা শুভেচ্ছা ও অঙ্গীকার

১৫

শ্রীনগরে কুরবানীর পশুর হাট জমজমাট

১৬

নন্নী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মেম্বার প্রার্থী আসাদুজ্জামান নুর

১৭

শিমুলিয়া ঘাটে ঝড়ের তাণ্ডব, ঈদের আগে বড় ধাক্কা ব্যবসায়ীদের

১৮

হবিগঞ্জ শহরে ঈদকে সামনে রেখে সদর থানা পুলিশের অভিযান, আটক ৮

১৯

রামগড় উপ‌জেলায় মরহুম আব্দুল হাইর কুলখা‌নি অনু‌ষ্ঠিত 

২০

Design & Developed by: BD IT HOST