মো: তরিকুল ইসলাম মহম্মদপুর((মাগুরা)প্রতিনিধি
৩০ মে ২০২৬, ৩:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খালিয়া মানবিক কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতিবন্ধী ইলিয়াসকে সেলাই মেশিন ও ৩ অসহায় ব্যক্তিকে আর্থিক সহায়তা

 

মাগুরার মহম্মদপুর উপজেলার খালিয়া গ্রামের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন খালিয়া মানবিক কল্যাণ ফাউন্ডেশন মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে প্রতিবন্ধী ইলিয়াসকে একটি সেলাই মেশিন এবং তিনজন অসুস্থ ও অসহায় ব্যক্তিকে আর্থিক সহায়তা প্রদান করেছে।

ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রতিবন্ধী ইলিয়াসের হাতে একটি সেলাই মেশিন তুলে দেওয়া হয়, যাতে তিনি নিজে কাজ করে স্বাবলম্বী হতে পারেন। এছাড়াও চিকিৎসা সহায়তা হিসেবে খালিয়া মণ্ডলপাড়ার ব্রেইন টিউমারে আক্রান্ত জিহাদ, খালিয়া মধ্যেপাড়ার মেরুদণ্ডের হাড় ক্ষয় রোগে আক্রান্ত কামরুল ইসলাম এবং খালিয়া স্কুলপাড়ার পায়ের সমস্যায় ভোগা রাশেদাকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

খালিয়া মানবিক কল্যাণ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ জানান, অসহায়, দরিদ্র ও রোগাক্রান্ত মানুষের পাশে দাঁড়ানোই সংগঠনের মূল লক্ষ্য। প্রতি বছর সংগঠনটি গ্রামের বিভিন্ন হতদরিদ্র পরিবারের মাঝে আর্থিক সহায়তা, চিকিৎসা সহায়তা, শিক্ষা উপকরণ বিতরণ, শীতবস্ত্র প্রদানসহ নানা ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

তারা আরও বলেন, সমাজের বিত্তবান ও প্রবাসীদের সহযোগিতায় ফাউন্ডেশনটি মানবিক কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থেকে তাদের জীবনমান উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

সহায়তা পেয়ে উপকারভোগী ও তাদের পরিবারের সদস্যরা খালিয়া মানবিক কল্যাণ ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এই সহযোগিতা তাদের কঠিন সময়ে অনেক উপকারে আসবে এবং চিকিৎসা চালিয়ে যেতে সহায়ক হবে।

স্থানীয় সচেতন মহল খালিয়া মানবিক কল্যাণ ফাউন্ডেশনের এ উদ্যোগকে প্রশংসনীয় আখ্যা দিয়ে সমাজের অন্যান্য সংগঠন ও সামর্থ্যবান ব্যক্তিদেরও মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীনগরে বীরমুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম খোকন বেপারী ইন্তেকাল রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকীতে বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শ্রদ্ধাঞ্জলি

ঝালকাঠিতে ইয়াসের যুব উন্নয়ন ও সাইবার নিরাপত্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আমতলীতে ৬৯৯ পরিবারের মাঝে ইসলামিক রিলিফের কুরবানির মাংস বিতরণ

শহীদ রাষ্ট্রপ‌তি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে রামগ‌ড়ে আ‌লোচনা সভা

রাজৈরের সন্তান রিপন শেখ লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হওয়ায় সংর্বধনা

নেছারাবাদে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

খালিয়া মানবিক কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতিবন্ধী ইলিয়াসকে সেলাই মেশিন ও ৩ অসহায় ব্যক্তিকে আর্থিক সহায়তা

শহীদ জিয়া ছিলেন জাতির সংকটে নেতৃত্বের প্রতীক – এনামুল হক এনাম এমপি

১০

মতলব উত্তরে এসএসসি ২০০৫ ও এইচ এসসি ০৭ ব্যাচের ঈদ পুর্নমিলনী অনুষ্ঠিত

১১

শিবগঞ্জে সুন্দর হাতের লেখা চর্চা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১২

ধর্মপাশায় শ্রদ্ধা ও দোয়ার মধ্য দিয়ে পালিত হলো মতিউর রহমান তালুকদারের ১৫তম মৃত্যুবার্ষিকী

১৩

মতলব উত্তরে এসএসসি ২০০৫ ও এইচ এসসি ০৭ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

১৪

বোয়ালখালীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার

১৫

মুন্সীগঞ্জ জেলার মিরকাদিম পৌরসভার ২২টি গুরুত্বপূর্ণ স্থানে কোরবানির বর্জ্য অপসারণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান 

১৬

 মুন্সীগঞ্জ জেলার মিরকাদিম পৌরসভার অন্তর্গত রিকাবীবাজার এলাকায় চলমান পুনঃ খাল খনন কার্যক্রম পরিদর্শন করেন মুন্সীগঞ্জ  জেলা প্রশাসক

১৭

শ্রীনগরে ঢাকা দোহার সড়কে কোরবানির বর্জ্য পরিবেশ দূষিত

১৮

মধ্যনগরে ত্যাগের শিক্ষা ছড়ালো মাদ্রাসাতুল ইনসাফ আদ-দ্বীনিয়া, ৫০০ পরিবারে কুরবানির গোশত বিতরণ

১৯

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকারে আগুন, সংঘর্ষে আহত দুই তরুণ

২০

Design & Developed by: BD IT HOST