ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) একটি সফল অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলামের নেতৃত্বে গত ২০ এপ্রিল ২০২৬ খ্রি. তারিখ রাত ২৩:৩০ ঘটিকায় আশুলিয়া থানাধীন পল্লী বিদ্যুৎ এলাকা হতে ০২ (দুই) জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামিরা হলেন:
১। মোঃ ফরহাদ হোসেন (৪৩), পিতা—মোঃ মোশারফ হোসেন
২। মোঃ সোহেল (৪২), পিতা—মৃত গোলাম মোস্তাফা
অভিযানকালে তাদের হেফাজত হতে নিম্নোক্ত আলামত উদ্ধার করা হয়—
• ৫৬০ (পাঁচ শত ষাট) পিস নেশাজাতীয় ইনজেকশন।
• জি-পেথিডিন, যার অবৈধ বাজার মূল্য আনুমানিক ১,১২,০০০/- (এক লক্ষ বার হাজার) টাকা।
• ৫৮০ (পাঁচ শত আশি) পিস নেশাজাতীয় ইনজেকশন জি-মরফিন, যার অবৈধ বাজার মূল্য আনুমানিক ১,১৬,০০০/- (এক লক্ষ ষোল হাজার) টাকা
• মাদক পরিবহনে ব্যবহৃত ০১ (এক) টি হোন্ডা হর্নেট মোটরসাইকেল, যার আনুমানিক মূল্য ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা নং-৮৮, তারিখ ২১/০৪/২০২৬ খ্রি., মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ধারা ৩৬(১) এর সারণীর ৮(গ)/৩৮ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST