নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর
২২ এপ্রিল ২০২৬, ৩:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মামলার সাক্ষী হওয়ায় হামলার শিকার জহির—লক্ষ্মীপুরে খোরশেদ বাহিনীর দাপট, নিরাপত্তাহীনতায় পরিবার

লক্ষ্মীপুর সদর উপজেলায় চাঁদাবাজি ও মাটি লুটের মামলায় সাক্ষী হওয়াকে কেন্দ্র করে জহির হোসেন (৪৪) নামের এক ব্যক্তি সপরিবারে বর্বরোচিত হামলার শিকার হয়েছেন। গত ১৬ ও ১৭ এপ্রিল উপজেলার দিলসাদপুর গ্রামে দুই দফায় এ হামলার ঘটনা ঘটে। বর্তমানে গুরুতর আহত অবস্থায় তিনি লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, স্থানীয় ‘মেসার্স রেদোয়ান ব্রিকস’-এর মালিক রেদোয়ান হোসেনের দায়ের করা একটি মামলায় সাক্ষী ছিলেন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আহম্মেদ ভূঁইয়ার ছেলে জহির হোসেন। এতে ক্ষিপ্ত হয়ে স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী খোরশেদ আলমের নেতৃত্বে তানভীর হোসেন, রোমা আক্তার, মোরশেদ ও রাকিবসহ একদল সশস্ত্র ব্যক্তি ১৬ এপ্রিল সকালে জহিরের বসতবাড়িতে হামলা চালায়। এ সময় তার স্ত্রী ও কন্যাকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে এবং জহিরকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়।
পরদিন ১৭ এপ্রিল রাতে জহিরকে একটি দোকানের সামনে পেয়ে পুনরায় লোহার রড ও লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করা হয়। এতে তার মাথা ও মুখমণ্ডল মারাত্মকভাবে জখম হয়। হামলাকারীরা এ সময় তার পকেট থেকে নগদ ৯ হাজার ২০০ টাকা ও প্রায় ২৫ হাজার টাকা মূল্যের একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই হামলাকারীরা পালিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগের রেজিস্ট্রি নং-৩২২২/৫৫ অনুযায়ী তাকে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রধান অভিযুক্ত খোরশেদ আলমের বিরুদ্ধে এলাকায় একাধিক অভিযোগ রয়েছে। ফসলি জমির মাটি জোরপূর্বক কেটে বিক্রি এবং মাদক ব্যবসা নিয়ন্ত্রণের অভিযোগও করেছেন এলাকাবাসী। তবে তার প্রভাবের কারণে অনেকে প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাচ্ছেন না। দ্বিতীয় দফা হামলার ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধারণ করা হয়েছে বলে জানা গেছে।
হাসপাতালে চিকিৎসাধীন জহির হোসেন বলেন, “সত্য কথা বলা এবং মামলার সাক্ষী হওয়ায় তারা আমাকে ও আমার পরিবারকে শেষ করে দিতে চাইছে। এখনো তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং আমাদের প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমি প্রশাসনের কাছে নিরাপত্তা ও সুষ্ঠু বিচার চাই।”
এ ঘটনায় লক্ষ্মীপুর সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা(ডিবি) অভিযানে ১২৯ কেজি গাঁজা ও ০৭টি বোতল নেশা জাতীয় মাদক ইসকাফসহ একজন মহিলা মাদক কারবারি গ্রেপ্তার

পরিচয়হীন অন্তঃসত্ত্বা নারীকে উদ্ধার করলেন বালিয়াকান্দির ইউএনও

বানিয়াচং উপজেলায় মধ্যরাতে বিথঙ্গল আখড়া বাজারে আগুন, ১০টি দোকান পুড়ে ছাই

আমতলীতে ঝুঁকিপূর্ণ সেতু পার হয়ে জীবনের ঝুঁকি নিয়ে স্কুলে যাচ্ছে শিক্ষার্থীরা

পটিয়া নাইখাইনে গরু চুরি হওয়ায় উল্টো ভুক্তভোগী কৃষক হয়রানি শিকার

শ্রীনগরে সুষ্ঠু সুন্দর পরিবেশে এসএসসি পরীক্ষা ২০২৬ বাংলা প্রথম পত্র অনুষ্ঠিত

মামলার সাক্ষী হওয়ায় হামলার শিকার জহির—লক্ষ্মীপুরে খোরশেদ বাহিনীর দাপট, নিরাপত্তাহীনতায় পরিবার

৩৩ বছরে পদার্পণ—সংবাদে সত্য, সাহসে দৃঢ় ‘দৈনিক আজকের ভোলা’

নড়াইলে পাম্পে তেল আনতে গিয়ে নারীর মৃত্যু

চরশাহীতে প্রবাসী হৃদয়ের ‘কিলিং মিশন’ অভিযোগ: ডাকাতির টাকায় সন্ত্রাসী বাহিনী গঠনের দাবি

১০

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা আপেক্ষিত- মতলবে এসএসসি’র পরীক্ষাকেন্দ্রে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা

১১

আমতলীতে ১২ হাজার ৬০ কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ

১২

ভাঙ্গা–বরিশাল–পটুয়াখালী–আমতলী–কুয়াকাটা মহাসড়ক চার/ছয় লেনে উন্নীতকরণসহ গুরুত্বপূর্ণ দাবিতে আবেদনপত্র উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা

১৩

রায়গঞ্জে অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার

১৪

দক্ষিণ গোবিন্দারখীল স্কুলের খেলোয়াড়দের জার্সি উপহার দিলেন সমাজ সেবক দিদারুল আলম

১৫

আমতলীতে ১,৪০০ লিটার অবৈধ জ্বালানি তেল জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা

১৬

রায়গঞ্জে অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার

১৭

আমতলীতে অবৈধভাবে মজুত দেড় হাজার লিটার জ্বালানী তেল জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা

১৮

অবৈধ বালু উত্তোলনে তীর সংরক্ষণ এলাকা হুমকিতে শুষ্ক মৌসুমেই ভাঙন আতঙ্কে সিরাজগঞ্জের কাজীপুর যমুনা পাড়ের মানুষ

১৯

আদালতে হাজির না হওয়ায় মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

২০

Design & Developed by: BD IT HOST