মাইনুল ইসলাম রাজু আমতলী বরগুনা প্রতিনিধি
২১ এপ্রিল ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আমতলীতে ১,৪০০ লিটার অবৈধ জ্বালানি তেল জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা

 

বরগুনার আমতলী উপজেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১,৪০০ লিটার অবৈধভাবে মজুদকৃত জ্বালানি তেল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

আজ বিকেলে আমতলী পৌর শহরের একে পাইলট হাই স্কুল চৌরাস্তা সড়ক ও ঘটখালী এলাকার দুটি পৃথক দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে মোট ৯৮০ লিটার ডিজেল, ২২০ লিটার পেট্রোল এবং ২০০ লিটার অকটেন জব্দ করা হয়। জব্দকৃত এসব জ্বালানি তেলের বাজারমূল্য আনুমানিক ১ লাখ ৬৩ হাজার ৯৬৩ টাকা বলে জানা গেছে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বিক্রির অপরাধে সংশ্লিষ্ট দুই ব্যবসায়ীকে জ্বালানি তেল আইন অনুযায়ী ৫ হাজার টাকা করে জরিমানা করেন।

অভিযান চলাকালে দেখা যায়, কিছু যানবাহনে অতিরিক্ত জ্বালানি থাকলেও প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করতে ব্যর্থ হওয়ায় সেসব জ্বালানি তেল জব্দ করা হয়নি বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পরবর্তীতে জব্দকৃত তেল দুটি পেট্রোল পাম্পে বিক্রি করে সেই অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, অবৈধভাবে জ্বালানি মজুদ ও বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চরশাহীতে প্রবাসী হৃদয়ের ‘কিলিং মিশন’ অভিযোগ: ডাকাতির টাকায় সন্ত্রাসী বাহিনী গঠনের দাবি

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা আপেক্ষিত- মতলবে এসএসসি’র পরীক্ষাকেন্দ্রে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা

আমতলীতে ১২ হাজার ৬০ কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ

ভাঙ্গা–বরিশাল–পটুয়াখালী–আমতলী–কুয়াকাটা মহাসড়ক চার/ছয় লেনে উন্নীতকরণসহ গুরুত্বপূর্ণ দাবিতে আবেদনপত্র উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা

রায়গঞ্জে অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার

দক্ষিণ গোবিন্দারখীল স্কুলের খেলোয়াড়দের জার্সি উপহার দিলেন সমাজ সেবক দিদারুল আলম

আমতলীতে ১,৪০০ লিটার অবৈধ জ্বালানি তেল জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা

রায়গঞ্জে অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার

আমতলীতে অবৈধভাবে মজুত দেড় হাজার লিটার জ্বালানী তেল জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা

অবৈধ বালু উত্তোলনে তীর সংরক্ষণ এলাকা হুমকিতে শুষ্ক মৌসুমেই ভাঙন আতঙ্কে সিরাজগঞ্জের কাজীপুর যমুনা পাড়ের মানুষ

১০

আদালতে হাজির না হওয়ায় মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১১

গোয়ালন্দে বীরত্ব ও শোকের স্মৃতিতে ‘গণহত্যা দিবস’ পালিত

১২

জনআস্থার লক্ষ্য নিয়ে নাটোরের পথে নতুন এসপি: শরীফুল হক

১৩

পাথারিয়া বাজারে বনফুল শোরুমের উদ্বোধন, ক্রেতাদের মাঝে উচ্ছ্বাস

১৪

লৌহজংয়ে ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের উপহার প্রদান

১৫

ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক বিপুল পরিমাণ নেশাজাতীয় ইনজেকশনসহ ০২ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৬

কালুখালীতে এসএসসি পরীক্ষার্থীদের পাশে উপজেলা ছাত্রদল: শিক্ষা উপকরণ ও পানি বিতরণ

১৭

নড়াইলে হাম-রুবেলা প্রতিরোধে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু 

১৮

পারিবারিক জায়গা নিয়ে বিরোধ: পটিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৯

মহম্মদপুরে তিন নেতার উত্থান: সংসদীয় রাজনীতিতে নতুন সম্ভাবনা

২০

Design & Developed by: BD IT HOST