চট্টগ্রামের পটিয়ায় পারিবারিক জায়গা জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে আহত সুপারি ব্যবসায়ী আবুল কাসেম (৫৪) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ২০ এপ্রিল সোমবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
নিহতের পারিবারিক সুএে জানা যায়, ইকবাল হোসেন নামে এক যুবক কুপিয়েছেন ১৫ এপ্রিল সকালে পৌর সদরের চিবাতলী গ্রামে। নিহত আবুল কাসেমের বাড়ি
একই এলাকায়। নিহত আবুল কাসেম কামাল বাজার এলাকার সুপারি ব্যবসায়ী। অভিযুক্ত ইকবাল পটিয়া পৌরসভা ছাত্রলীগের সহসম্পাদক বলে জানা গেছে। ২০২১ সালের পৌর সদরের আবদুল মাবুদ হত্যা মামলার আসামি তিনি।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, পৌর সদরের চিবাতলী গ্রামের প্রতিবেশী ইকবাল হোসেন ও তাঁর সহযোগীদের সঙ্গে আবুল কাসেমের পৈতৃক সম্পত্তি নিয়ে অনেক দিন ধরে বিরোধ চলছে। ১৫ এপ্রিল সকাল ৯টার দিকে নিজ জমিতে কাজ করতে গেলে ইকবালসহ কয়েকজন তাঁকে বাধা দেন। একপর্যায়ে তাঁরা ধারালো অস্ত্র দিয়ে হামলা চালালে আবুল কাসেম এবং তাঁর ভাই আবুল কালাম গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০ এপ্রিল সোমবার ৬টার দিকে আবুল কাসেম মারা যান। আহত আরেক ভাই আবুল কালামের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তাঁর ছোট বোন রিজিয়া বেগম। তিনি বলেন, তাঁর ভাইয়েরা পরিকল্পিত হামলার শিকার হয়েছেন। অভিযুক্ত ইকবালের বিরুদ্ধে আগেও হত্যা মামলা রয়েছে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে এবং দ্রুত তাঁকে আইনের আওতায় আনা হবে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST