লৌহজং প্রতিনিধি-মোঃ স্বপন বেপারী
২১ এপ্রিল ২০২৬, ৯:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লৌহজংয়ে ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের উপহার প্রদান

 

মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য ও লৌহজং উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মোঃ  হাবিবুর রহমান অপু চাকলাদারের পক্ষ থেকে লৌহজং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ মুরাদ হোসেনের নেতৃত্বে উপজেলা ছাত্রদল ও কলেজ ছাত্রদলের উদ্যোগে এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের উপহার ও অভিভাবকদের কেন্দ্রের পাশে বসার জন্য চেয়ার ও বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হয়েছে। এতে শিক্ষার্থী ও অভিভাবক সবাই খুশি।

গতকাল মঙ্গলবার সকাল ৯ ঘটিকায় উপজেলা বেজগাঁও ইউনিয়ন হাটভোগদিয়া লৌহজং পাইলট উচ্চ বিদ্যালয় এসএসসি ও সমমানের পরীক্ষা  কেন্দ্রের পাশে হেল্প ডেস্ক ব্যানারে সড়কের পাশে উপজেলা ছাত্রদল ও কলেজ ছাত্রদল উদ্যোগে এই আয়োজন করা হয়।

 

পরীক্ষার্থীদের উপহার হিসাবে দেওয়া হয় কলম,পেন্সিল, রাবার ও স্কেল এবং বিশুদ্ধ খাবার পানি। একাধিক পরীক্ষার্থী  উপহার পেয়ে খুব খুশি হন। সবাই হাসি মুখে গ্রহণ করেন এবং ছাত্রদলের উদ্যোগ করে প্রশংসা করে ধন্যবাদ জানান ।

অভিভাবকদের মধ্যে দেখা যায় স্বতঃস্ফূর্তভাবে  উপহার গ্রহণ করতে। জান্নাতুল নেছা নামে একজন অভিভাবক বলেন, ছাত্রদলের উদ্যোগ সত্যিই প্রশংসা পাওয়ার যোগ্য। প্রচন্ড গরমে তারা এসে শিক্ষার্থীদের উপহার  ও আমাদের চেয়ার বসার ব্যবস্থা সহ খাবার পানি নিয়ে পাশে দাঁড়িয়েছেন। তাদের মধ্যে মানুষ সেবার করার ইচ্ছে প্রশংসা করতে হয়। মোঃ আব্দুল রহমান নামে আরো একজন অভিভাবক বলেন, আজকের ছাত্রদল আগামী দিনের জাতীয় রাজনৈতিক নেতৃত্বে আসবে।  ভবিষ্যৎ দেশ তারা নেতৃত্বে দিবে।তাদের ছোট ছোট কাজ প্রশংসা দাবি রাখে সকলের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া রইল।

সরকারি লৌহজং কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোঃ জাহিদুল ইসলাম আকাশ জানান,
মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য ও লৌহজং উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মোঃ  হাবিবুর রহমান অপু চাকলাদারের পক্ষ থেকে উপজেলা ছাত্রদল ও কলেজ শাখা ছাত্রদলের নেতৃত্বে এসএসসি দাখিল ও সমমান পরীক্ষার্থিদের জন্য  শিক্ষা সামগ্রী ও অভিভাবক দের জন্য পানি এবং বসার ব্যবস্থা করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি সদস্য গোলাম আলো রাব্বি, বেজগাঁও ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক মোঃ আসিফ খান ও সরকারি লৌহজং কলেজ  প্রথম বর্ষ  সভাপতি ফয়সাল শেখ, সাবেক কলেজ ছাত্রদল সদস্য শিবলী সরোয়ার সহ লিয়ন মুন্সি, আফজাল ও ফারহান প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমতলীতে ১,৪০০ লিটার অবৈধ জ্বালানি তেল জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা

রায়গঞ্জে অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার

আমতলীতে অবৈধভাবে মজুত দেড় হাজার লিটার জ্বালানী তেল জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা

অবৈধ বালু উত্তোলনে তীর সংরক্ষণ এলাকা হুমকিতে শুষ্ক মৌসুমেই ভাঙন আতঙ্কে সিরাজগঞ্জের কাজীপুর যমুনা পাড়ের মানুষ

আদালতে হাজির না হওয়ায় মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

গোয়ালন্দে বীরত্ব ও শোকের স্মৃতিতে ‘গণহত্যা দিবস’ পালিত

জনআস্থার লক্ষ্য নিয়ে নাটোরের পথে নতুন এসপি: শরীফুল হক

পাথারিয়া বাজারে বনফুল শোরুমের উদ্বোধন, ক্রেতাদের মাঝে উচ্ছ্বাস

লৌহজংয়ে ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের উপহার প্রদান

ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক বিপুল পরিমাণ নেশাজাতীয় ইনজেকশনসহ ০২ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

১০

কালুখালীতে এসএসসি পরীক্ষার্থীদের পাশে উপজেলা ছাত্রদল: শিক্ষা উপকরণ ও পানি বিতরণ

১১

নড়াইলে হাম-রুবেলা প্রতিরোধে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু 

১২

পারিবারিক জায়গা নিয়ে বিরোধ: পটিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৩

মহম্মদপুরে তিন নেতার উত্থান: সংসদীয় রাজনীতিতে নতুন সম্ভাবনা

১৪

নেছারাবাদে আত্মহত্যায় প্ররোচনার মামলায় বিএনপি নেতা সুটিয়াকাঠী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শানু গ্রেফতার

১৫

পদ্মার মাঝনদীতে প্রশাসনের ঝটিকা অভিযান: সরঞ্জামসহ আটক ১০

১৬

চিরবিদায় নিলেন কামরুল স্যার, স্মৃতিতে হয়ে থাকবেন অমর আলো

১৭

কেরিনগর বাজারে দোকান দখল ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

কালুখালীতে পুলিশের বিশেষ অভিযান: দুই পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

১৯

আমতলীতে মামলায় স্বাক্ষী দেওয়ায় আসামীরা ক্ষিপ্ত হয়ে এক স্বাক্ষীকে পিটিয়ে আহত করেছে, হাসপাতালে ভর্তি

২০

Design & Developed by: BD IT HOST