রাজবাড়ীর কালুখালী থানা পুলিশের বিশেষ অভিযানে দুই জন গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গত ১৯ ও ২০ এপ্রিল (২০২৬ খ্রিঃ) কালুখালী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, এসআই (নিঃ) মুহাম্মদ মোতালেব হোসেন, এসআই (নিঃ) নজরুল ইসলাম এবং এএসআই (নিঃ) ইদ্রিস আলী মোল্লা সঙ্গীয় ফোর্সসহ কালুখালী থানার বিভিন্ন এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করেন।
গ্রেফতারকৃতরা হলেন: ১. মোঃ গফুর শেখ ওরফে গোপাল (৪০), পিতা: মৃত হাসেম শেখ, গ্রাম: মহেন্দ্রপুর (রতনদিয়া ইউনিয়ন)।
২. মোঃ জলিল মন্ডল, পিতা: মৃত কেছমত আলী, গ্রাম: কোমরপুর (মাজবাড়ী ইউনিয়ন)।
পুলিশ জানায়, ধৃত আসামিদের বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল। গ্রেফতারের পর আজ ২০ এপ্রিল প্রয়োজনীয় পুলিশ স্কটের মাধ্যমে আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। জনস্বার্থে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST