নাজমুল হোসেন, রাজবাড়ী
১৯ এপ্রিল ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কালুখালীতে পুলিশের সাঁড়াশি অভিযান: ৮ পরোয়ানায় গ্রেফতার ৬

 

 

রাজবাড়ী জেলার কালুখালী থানা পুলিশের বিশেষ অভিযানে ৮টি নিয়মিত মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত ৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

গত ১৮ ও ১৯ এপ্রিল (২০২৬) থানা এলাকার বিভিন্ন স্থানে ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের আইনের আওতায় আনা হয়।
কালুখালী থানার দক্ষ অফিসার এসআই মুহাম্মদ মোতালেব হোসেন, এসআই জিয়াউল হক, এসআই হাবিবুর রহমান এবং এএসআই মো. আব্দুল আজিজ, এএসআই মো. খালেকুজ্জামান ও এএসআই রাসেল আহমেদের সমন্বয়ে গঠিত একটি চৌকস টিম এই অভিযান পরিচালনা করে। সঙ্গীয় ফোর্সের সহায়তায় অত্যন্ত তৎপরতার সাথে পরোয়ানাভুক্ত আসামিদের নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন:
১. মোঃ জহির শেখ (৩৩), পিতা- মোঃ আতর আলী শেখ (গ্রাম- সাতটা)। ২. বছিরুল হক ওরফে টমি, পিতা- মৃত হাবিল মৃধা (গ্রাম- মোহনপুর)। ৩. মো. আজিম মন্ডল, পিতা- মো. তোমছেল মন্ডল (গ্রাম- বহরের কালুখালী)। ৪. আঃ রব খান (৪১), পিতা- মো. ছলেমান খান (গ্রাম- মোহনপুর)। ৫. মোছাঃ হাচিনা খাতুন, স্বামী- মো. আবুল কালাম মোল্লা (গ্রাম- নশরতশাহী রামচন্দ্রপুর)। ৬. সুজন মিয়া, পিতা- মৃত আব্দুল মিয়া (গ্রাম- বহরের কালুখালী)।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত আসামিদের আজ (১৯ এপ্রিল) যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার কেরাণীগঞ্জে ০২ লক্ষ টাকা মূল্যমানের ৪৫ বোতল ফেনসিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

হবিগঞ্জ শহরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার

লৌহজং উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে এসি ল্যান্ডের মতবিনিময়

লৌহজং উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে এসি ল্যান্ডের মতবিনিময়

কালুখালীতে পুলিশের সাঁড়াশি অভিযান: ৮ পরোয়ানায় গ্রেফতার ৬

মতলব উত্তরে চলছে অবৈধ ইটভাটা, বাড়ছে পরিবেশ ঝুঁকি

ধামইরহাটে ৫ হাটের ইজারা অনিশ্চিত: রাজস্ব হারানোর শঙ্কায় সরকার

সিরাজগঞ্জে বৈদ্যুতিক তারে পড়ে থাকা বাঁশ কাটতে গিয়ে প্রাণ গেল যুবকের

সিরাজগঞ্জে মসজিদের পুকুর থেকে মাছ লুটের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

সিরাজগঞ্জের রায়গঞ্জে এমপি ভিপি আয়নুল হককে নাগরিক সংবর্ধনা প্রদান

১০

সিরাজগঞ্জে বিএনপি নেতার হামলায় স্বেচ্ছাসেবক দল নেতা আহত

১১

রামগ‌ড়ে অগ্নিকান্ডে স্কুল পুড়ে ছাই

১২

রাকিবকে পেটাতে মরিয়া রাসেল দম্পতি, ভিডিও ভাইরাল

১৩

শান্তিগঞ্জে নিরীহ পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৪

নালিতাবাড়ীতে যুবলীগ নেতা সোহেল গ্রেফতার

১৫

আমতলীতে জ্বালানি সংকট তীব্র আকারে, বিপাকে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকরা

১৬

রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের দুই পুলিশ পরিদর্শককে বিদায় সংবর্ধনা 

১৭

মাদারীপুরে ৬ স্বর্ণের দোকানে ডাকাতি, কোটি টাকার স্বর্ণালংকার লুট

১৮

লক্ষ্মীপুরে টিআরসি নিয়োগ কার্যক্রম শুরু: পুলিশ লাইন্স মাঠে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ সম্পন্ন

১৯

হামের প্রাদুর্ভাব ঠেকাতে লক্ষ্মীপুরে বিশেষ টিকাদান কর্মসূচি, লক্ষ্য ২.৭৪ লাখ শিশু

২০

Design & Developed by: BD IT HOST