মান্নার মিয়া:জেলা প্রতিনিধি (সুনামগঞ্জ)
১৮ এপ্রিল ২০২৬, ২:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শান্তিগঞ্জে নিরীহ পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

 

 

শান্তিগঞ্জে প্রভাবশালী কর্তৃক এক নিরীহ পরিবারের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে পশ্চিম বীরগাঁও ইউনিয়নের ঠাকুরভোগ সাপেরকোনা গ্রামে।
শনিবার (১৮ এপ্রিল) বিকালে শান্তিগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেন পশ্চিম বীরগাঁও ইউনিয়নের ঠাকুরভোগ সাপেরকোনা গ্রামের তাজু রহমান ও তার ভুক্তভোগী পরিবার।
সংবাদ সম্মেলনে তাজু রহমান তার লিখিত বক্তব্যে বলেন, বিবাদীগণ আমার প্রতিবেশী হয়। বিবাদীদের সহিত আমার বিভিন্ন বিষয়াদি নিয়া বিরুধ চলিয়া আসিতেছে। উক্ত বিরুধের জের ধরিয়া বিবাদীগণ বিভিন্ন সময়ে আমার ও আমার পরিবারে লোকজনের জান মালের ক্ষতি সাধনের চেষ্টায় লিপ্ত রহিয়াছে। গত ২১/০৩/২০২৬ইং তারিখ বিবাদীগণ আমার ভাতিজা হাফিজ রেজুয়ান আহমদকে মারপিট করিয়া রক্তাক্ত জখম করে। উক্ত বিষয়ে আমার ভাই মুজিবুর রহমান বিজ্ঞ আদালতে সি.আর মামলা দায়ের করেন, যাহা শান্তিগঞ্জ থানায় তদন্তাধীন রহিয়াছে।
তিনি আরও বলেন, উক্ত মামলা দায়ের করার পর হইতে বিবাদীগণ আমার ও আমার পরিবারে লোকজনকে মামলা তুলে নেওয়ার জন্য চাপ সহ বিভিন্ন ধরনের ভয়ভীতি ও মারপিটের হুমকি প্রদর্শন করিয়া আসিতেছে। এরি সূত্র ধরে শুক্রবার (১৭ এপ্রিল) বিকাল অনুমানিক সাড়ে ৫.০০ ঘটিকার সময় আমার একই গ্রামের বিবাদীগণ—আফাজ উদ্দিন (৪৫), আবু তালহা (২২), রাজ্জাক হোসেন (১৮), গিয়াস উদ্দিন (৬০), সোনাই মিয়া (৩৫), নজরুল হক (২১), ছয়দুল হক (২৫), মহিবুর (২২), সেলিম মিয়া (২৫)সহ সবাই মিলিত হইয়া দেশীয় অস্ত্র-শস্ত্র দা, রামদা, লোহার রড ও লাঠি-শোঠা দিয়ে আমাদের উপর অতর্কিত হামলা করে।
হামলাকারীরা আমাকে লাঠি ও লোহার রড দ্বারা এলোপাতারি মেরে আমার শরীরে বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। আমাকে বাঁচাতে আমার ভাইয়ের বউ এগিয়ে আসলে তাকে দা দ্বারা প্রাণে হত্যার উদ্দেশ্যে মাথা বরাবর কুপ মারে। এসময় সে সড়ে গেলে দা-এর কোপ তার ডান পায়ের গোড়ালিতে পড়ে মারাত্মক কাটা রক্তাক্ত জখম হয়। তাদের এলোপাতারি হামলায় আমাদের শোর-চিৎকার শুনিয়া আশেপাশের লোকজন এগিয়ে এসে আমাদেরকে হামলাকারীদের হাত হইতে প্রাণে রক্ষা করেন।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, মারধর ও হামলার সময় তারা আমার টিনের ঘরের বেড়া ও চাল ভেঙে আনুমানিক ২০,০০০/- টাকার ক্ষতি সাধন করে। আমাদের পরিবারের ১২ বছরের এক কিশোরীসহ ৪ জন আহত হয় এবং শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করি।
কিন্তু বর্তমানে বিবাদীদের এহেন ভয়ভীতি ও হুমকি এবং আক্রমনাত্বক মনোভাবের ফলে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগিতেছি। আমরা এর সুষ্ঠু বিচার চাই এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তাজু রহমানের স্ত্রী আয়েশা বেগম, তার মেয়ে মাসুমা আক্তার এবং হামলার ঘটনায় আহত রুখশানা বেগমের ছেলে রেদোয়ান আহমদ। এ বিষয়ে প্রতিপক্ষের বক্তব্য নিতে চাইলে গিয়াস উদ্দিনের ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ওলি উল্লাহ বলেন, “বিষয়টি আমার নজরে এসেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাকিবকে পেটাতে মরিয়া রাসেল দম্পতি, ভিডিও ভাইরাল

শান্তিগঞ্জে নিরীহ পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

নালিতাবাড়ীতে যুবলীগ নেতা সোহেল গ্রেফতার

আমতলীতে জ্বালানি সংকট তীব্র আকারে, বিপাকে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকরা

রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের দুই পুলিশ পরিদর্শককে বিদায় সংবর্ধনা 

মাদারীপুরে ৬ স্বর্ণের দোকানে ডাকাতি, কোটি টাকার স্বর্ণালংকার লুট

লক্ষ্মীপুরে টিআরসি নিয়োগ কার্যক্রম শুরু: পুলিশ লাইন্স মাঠে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ সম্পন্ন

হামের প্রাদুর্ভাব ঠেকাতে লক্ষ্মীপুরে বিশেষ টিকাদান কর্মসূচি, লক্ষ্য ২.৭৪ লাখ শিশু

রাতের আঁধারে হত্যাযজ্ঞ: ভোলায় মা নিহত, সন্তান আহত

তিন তাসের প্রলোভন ও সর্বস্ব লুট: পুলিশের জালে ৪ জুয়াড়ি

১০

লৌহজংয়ে মাদকবিরোধী অভিযান গাঁজা ও ইয়াবাসহ দুইজন গ্রেফতার

১১

ফরিদপুরে ধর্ম অবমাননার ঘটনায় অভিযুক্ত প্রদীপ পাল (৪০)’কে নারায়নগঞ্জের আড়াইহাজার থানা এলাকা থেকে গ্রেফতার 

১২

আমতলীতে গাভীন গরু চুরি করে জবাই: জেলা পুলিশের বিশেষ অভিযানে প্রধান আসামি গ্রেফতার

১৩

শ্রীনগরে বৈদ্যুতিক লোডশেডিং জনজীবন অতিষ্ঠ

১৪

দৌলতদিয়ায় তেল নিতে এসে ৩ চালক দণ্ডিত

১৫

বিয়েকে কেন্দ্র করে পারিবারিক ঝগড়া-বিবাদে বিষ পান করে যুবকের মৃত্যু

১৬

লক্ষ্মীপুরে জমি বিরোধ রক্তক্ষয়ী রূপ নিল, গৃহবধূকে কুপিয়ে জখমের পর বাড়িতে হামলা-লুটপাট

১৭

মহম্মদপুরে অসহায় রাহিমার পাশে দাঁড়ানোর আহ্বান

১৮

সংগ্রাম থেকে নেতৃত্বে—গরিবের ভরসা ‘নয়ন মেম্বার’, অপপ্রচারের মাঝেও থামেননি মানবসেবায়

১৯

আসন্ন ইউপি নির্বাচন কচুয়াই ইউনিয়ন সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নুরুল আক্কাস

২০

Design & Developed by: BD IT HOST