মাহমুদুর রহমান মনজু লক্ষ্মীপুর প্রতিনিধি
১৭ এপ্রিল ২০২৬, ২:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে জমি বিরোধ রক্তক্ষয়ী রূপ নিল, গৃহবধূকে কুপিয়ে জখমের পর বাড়িতে হামলা-লুটপাট

 

 

লক্ষ্মীপুর পৌর শহরের বাঞ্চানগর এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ফরিদা ইয়াসমিন লিলি নামের এক গৃহবধূকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দায়ের করলে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষ তার বসতবাড়িতে ফের হামলা, ভাঙচুর ও লুটপাট চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। ধারাবাহিক এ সহিংস ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
ভুক্তভোগী লিলি বর্তমানে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি বাঞ্চানগর এলাকার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
স্থানীয় সূত্র ও অভিযোগ থেকে জানা যায়, লিলি বেগমের সঙ্গে প্রতিবেশী মো. হাসান, নুরুল ইসলাম ও আব্দুল মান্নানসহ কয়েকজনের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। গত বুধবার দুপুরে বিরোধপূর্ণ জমির মাপজোখ চলাকালে অভিযুক্তরা দা, ছেনি ও লোহার রড নিয়ে অতর্কিত হামলা চালায়। হামলায় ছেনির আঘাতে লিলির মাথা ফেটে যায় এবং তার ডান হাতের কব্জি ও আঙুল গুরুতরভাবে জখম হয়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন, যেখানে তার মাথায় পাঁচটি সেলাই দিতে হয়েছে।
ঘটনার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লিলি বেগম বাদী হয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তবে অভিযোগ দায়েরের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগের খবর পেয়ে অভিযুক্তরা পুনরায় লিলির বাড়িতে হামলা চালায় বলে পরিবারের দাবি।
পরিবারের সদস্যরা জানান, হামলাকারীরা বাড়িতে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করে এবং ঘরে থাকা বিপুল পরিমাণ নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। লিলির অভিযোগ, প্রথম দফার হামলায় তার গলার চেইন ছিনিয়ে নেওয়া হয় এবং দ্বিতীয় দফায় ঘরে থাকা জমানো নগদ অর্থও লুট করা হয়েছে।
আহত লিলি বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন,
“ওরা আমাকে কুপিয়ে খুনের চেষ্টা করেছে। থানায় বিচার চাইতে যাওয়ায় এখন আমার বাড়িঘর লুট করছে। আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”
এ বিষয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, জমি সংক্রান্ত বিরোধ ও হামলার ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। প্রথম ঘটনার পাশাপাশি পুনরায় হামলা ও লুটপাটের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
স্থানীয় সচেতন মহল এ ঘটনায় দ্রুত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের সহিংসতা আর না ঘটে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে ধর্ম অবমাননার ঘটনায় অভিযুক্ত প্রদীপ পাল (৪০)’কে নারায়নগঞ্জের আড়াইহাজার থানা এলাকা থেকে গ্রেফতার 

আমতলীতে গাভীন গরু চুরি করে জবাই: জেলা পুলিশের বিশেষ অভিযানে প্রধান আসামি গ্রেফতার

শ্রীনগরে বৈদ্যুতিক লোডশেডিং জনজীবন অতিষ্ঠ

দৌলতদিয়ায় তেল নিতে এসে ৩ চালক দণ্ডিত

বিয়েকে কেন্দ্র করে পারিবারিক ঝগড়া-বিবাদে বিষ পান করে যুবকের মৃত্যু

লক্ষ্মীপুরে জমি বিরোধ রক্তক্ষয়ী রূপ নিল, গৃহবধূকে কুপিয়ে জখমের পর বাড়িতে হামলা-লুটপাট

মহম্মদপুরে অসহায় রাহিমার পাশে দাঁড়ানোর আহ্বান

সংগ্রাম থেকে নেতৃত্বে—গরিবের ভরসা ‘নয়ন মেম্বার’, অপপ্রচারের মাঝেও থামেননি মানবসেবায়

আসন্ন ইউপি নির্বাচন কচুয়াই ইউনিয়ন সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নুরুল আক্কাস

কুমারভোগে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন শতাধিক মানুষ

১০

ভাঙ্গা-বরিশাল-আমতলী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়ক চার লেনের দাবিতে আমতলীতে ৮ ঘণ্টার গণঅনশন

১১

শ্রীনগরে মধ্য বাঘড়া আলহেরা আইডিয়াল মাদ্রাসার শিক্ষার্থীদের ছবক প্রদান অনুষ্ঠিত

১২

নেছারাবাদে বঙ্গাব্দ ফাউন্ডেশনের উদ্যোগে হুইল চেয়ার সেলাই মেশিন ঢেউটিন বিতরণ

১৩

নালিতাবাড়ীতে “পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব” শিরোনামে একুশে পাঠচক্র

১৪

লৌহজংয়ে কৃষি অফিসের উদ্যোগে বীজ ও সার বিতরণ কর্মসূচি

১৫

হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সহকারী উপ-পুলিশ পরিদর্শক মোঃ মাজহারুল ইসলাম খানের পারিবারিক সুবিধার্থে ঢাকা এসবি-তে বদলি

১৬

পদ্মা সেতুর ১৪ নম্বর পিলারের কাছে দুর্ঘটনা, আহত ২ জনকে উদ্ধার ফায়ার সার্ভিসের

১৭

মদনে নার্সের হাত-পায়ের রগ কেটে দিল স্বামী: অভিযুক্ত আটক

১৮

ভোলা জেলা প্রশাসকের বিরুদ্ধে সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ

১৯

জেলে কার্ডে অনিয়ম ও ভুয়া সাংবাদিকতার প্রতিবাদে লক্ষ্মীপুরে জেলেদের মানববন্ধন

২০

Design & Developed by: BD IT HOST