ভোলার জেলা প্রশাসক (ডিসি) ড. শামিম রহমানের বিরুদ্ধে সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ ও তার কার্যালয় প্রবেশে বাধা দেয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় সাংবাদিক মহলে ব্যাপক ক্ষোভ ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভোলা জেলা প্রশাসক কার্যালয় এ ঘটনা ঘটে, ভুক্তভোগী সাংবাদিক হোসেন ও আহসান জানান সম্প্রতি একটি সরকারি কার্যক্রম সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য জেলা প্রশাসকের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি মুঠো ফোন রিসিভ করেননি, এরই প্রেক্ষিতে ঘটনার দিন তার কার্যালয় আসলে তিনি অসহযোগিতামূলক মনোভাব প্রদর্শন করেন এবং কথোপকথনের একপর্যায়ে অসৌজন্যমূলক আচরণ করেন। এবং তার কক্ষের সামনে থাকা ডিসি অফিস কয়েক জন স্টাফ ডিসির কক্ষে প্রবেশের বাধা দেন এতে উপস্থিত সাংবাদিকরা বিব্রতবোধ করেন এবং পেশাগত দায়িত্ব পালনে বাধাগ্রস্ত হন বলে তিনি অভিযোগ করেন।এছাড়া তার বিরুদ্ধে নানা রকমের অভিযোগ আছে বলেও জানান স্থানীয় সাংবাদিকরা।
ভুক্তভোগী সাংবাদিকদের ভাষ্য, তথ্য সংগ্রহ ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে প্রশ্ন করা সাংবাদিকদের নৈতিক দায়িত্ব। কিন্তু জেলা প্রশাসকের এমন আচরণ গণমাধ্যমকর্মীদের প্রতি অসম্মানজনক এবং অনাকাঙ্ক্ষিত। তারা এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
এদিকে, এ বিষয়ে জেলা প্রশাসক ড. শামিম রহমানের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তিনি তার ব্যবহৃত মুঠোফোনটি রিসিভ করেননি এতে তাৎক্ষণিক ভাবে তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
পরবর্তীতে বরিশাল বিভাগীয় কমিশনার
মোহাম্মদ মাহফুজুর রহমান জানান বিষয়টি আমি এখনই জেলা প্রশাসককে বলে দিচ্ছি যেন সে সাংবাদিকদের সাথে সৌহার্দ্যপূর্ণমনোভাব পোষণ করে এবং তাদের এবং তাদের সহযোগিতা নিয়া জেলা বাসীর উন্নয়নে কাজ করে।
এদিকে সুশীল সমাজের প্রতিনিধিরা মনে করেন, গণমাধ্যম ও প্রশাসনের মধ্যে পারস্পরিক সম্মান ও সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখা জরুরি। এ ধরনের ঘটনা সেই সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে সাংবাদিকদের সঙ্গে পেশাদার আচরণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST