মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার খালিয়া রহমতপুর গ্রামের বাসিন্দা রাহিমা (২৫) দীর্ঘ ৫ বছর ধরে দুই পায়ের শক্তি হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন। শারীরিক অক্ষমতার কারণে স্বাভাবিক চলাফেরা করতে না পেরে বর্তমানে তিনি পরিবারে বোঝা হয়ে পড়েছেন।
পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত দুর্বল হওয়ায় ইতোমধ্যে চিকিৎসার পেছনে যা সামান্য সহায়সম্বল ছিল, সবই শেষ হয়ে গেছে। বর্তমানে চিকিৎসা চালিয়ে যাওয়া তাদের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। দুঃখজনক হলেও সত্য, এখন পর্যন্ত তিনি কোনো সরকারি সহযোগিতাও পাননি।
চিকিৎসকদের মতে, সঠিক ও নিয়মিত চিকিৎসা পেলে রাহিমা আবারও আগের মতো স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবেন। কিন্তু অর্থের অভাবে সেই চিকিৎসা আর সম্ভব হচ্ছে না।
রাহিমার পিতা কেসমত বলেন, “আমার মেয়েটা আগে খুব ভালো ছিল। হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। অনেক জায়গায় চিকিৎসা করিয়েছি, কিন্তু এখন আর টাকার অভাবে কিছুই করতে পারছি না। যদি সমাজের বিত্তবানরা এগিয়ে আসেন, তাহলে আমার মেয়েটা হয়তো আবার সুস্থ হয়ে উঠবে।”
স্থানীয় বাসিন্দা রফিক মোল্লা বলেন, “রাহিমার অবস্থা খুবই করুণ। আমরা সবাই জানি, চিকিৎসা হলে সে ভালো হতে পারে। তাই সমাজের সবাইকে অনুরোধ করবো, যার যতটুকু সামর্থ্য আছে, তা দিয়ে এগিয়ে আসুন।”
বর্তমানে রাহিমার চিকিৎসার জন্য সমাজের বিত্তবান, প্রবাসী ও সকল হৃদয়বান মানুষের সহযোগিতা একান্তভাবে কামনা করছে তার পরিবার।
সহযোগিতার জন্য যোগাযোগ:
বিকাশ/নগদ নম্বর :-01309626993
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST