ভোলা প্রতিনিধি
১৮ এপ্রিল ২০২৬, ৯:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাতের আঁধারে হত্যাযজ্ঞ: ভোলায় মা নিহত, সন্তান আহত

 

ভোলার সদর উপজেলার শিবপুর ইউনিয়নে গভীর রাতে এক প্রবাসীর স্ত্রী ও দুই সন্তানের জননী নাসিমা বেগম (৩০) কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার ১০ বছর বয়সী শিশুসন্তানকেও নির্মমভাবে কুপিয়ে গুরুতর জখম করা হয়। আহত শিশুটি বর্তমানে ভোলা সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অদ্য শনিবার (১৮ এপ্রিল) ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে শরিফ সরদার বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত গৃহবধু নাসিমা প্রবাসী আল আমিনের স্ত্রী। ঘটনার সময় আল আমিন বিদেশে অবস্থান করছিলেন।

হত্যাকাণ্ডের শিকার নাসিমার পরিবারের সদস্যরা জানান গভীর রাতে একদল দুর্বৃত্ত বাড়িতে প্রবেশ করে ওই গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে। একই সময় তার ১০ বছর বয়সী শিশুসন্তানকেও আক্রমণ করে দুর্বৃত্তরা। প্রাণভয়ে শিশুটি মৃত্যুর ভান করে পড়ে থাকায় কোনোমতে প্রাণে বেঁচে গেলেও গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির অবস্থা গুরুতর।

এ নৃশংস ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। এমন বর্বরোচিত হামলার ঘটনায় স্থানীয়দের মাঝে প্রশ্ন উঠেছে— “আমরা কোন সমাজে বসবাস করছি?”

ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব বিরোধ বা ব্যক্তিগত শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।

এবিষয় ভোলা সদর মডেল থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

এদিকে এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাকিবকে পেটাতে মরিয়া রাসেল দম্পতি, ভিডিও ভাইরাল

শান্তিগঞ্জে নিরীহ পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

নালিতাবাড়ীতে যুবলীগ নেতা সোহেল গ্রেফতার

আমতলীতে জ্বালানি সংকট তীব্র আকারে, বিপাকে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকরা

রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের দুই পুলিশ পরিদর্শককে বিদায় সংবর্ধনা 

মাদারীপুরে ৬ স্বর্ণের দোকানে ডাকাতি, কোটি টাকার স্বর্ণালংকার লুট

লক্ষ্মীপুরে টিআরসি নিয়োগ কার্যক্রম শুরু: পুলিশ লাইন্স মাঠে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ সম্পন্ন

হামের প্রাদুর্ভাব ঠেকাতে লক্ষ্মীপুরে বিশেষ টিকাদান কর্মসূচি, লক্ষ্য ২.৭৪ লাখ শিশু

রাতের আঁধারে হত্যাযজ্ঞ: ভোলায় মা নিহত, সন্তান আহত

তিন তাসের প্রলোভন ও সর্বস্ব লুট: পুলিশের জালে ৪ জুয়াড়ি

১০

লৌহজংয়ে মাদকবিরোধী অভিযান গাঁজা ও ইয়াবাসহ দুইজন গ্রেফতার

১১

ফরিদপুরে ধর্ম অবমাননার ঘটনায় অভিযুক্ত প্রদীপ পাল (৪০)’কে নারায়নগঞ্জের আড়াইহাজার থানা এলাকা থেকে গ্রেফতার 

১২

আমতলীতে গাভীন গরু চুরি করে জবাই: জেলা পুলিশের বিশেষ অভিযানে প্রধান আসামি গ্রেফতার

১৩

শ্রীনগরে বৈদ্যুতিক লোডশেডিং জনজীবন অতিষ্ঠ

১৪

দৌলতদিয়ায় তেল নিতে এসে ৩ চালক দণ্ডিত

১৫

বিয়েকে কেন্দ্র করে পারিবারিক ঝগড়া-বিবাদে বিষ পান করে যুবকের মৃত্যু

১৬

লক্ষ্মীপুরে জমি বিরোধ রক্তক্ষয়ী রূপ নিল, গৃহবধূকে কুপিয়ে জখমের পর বাড়িতে হামলা-লুটপাট

১৭

মহম্মদপুরে অসহায় রাহিমার পাশে দাঁড়ানোর আহ্বান

১৮

সংগ্রাম থেকে নেতৃত্বে—গরিবের ভরসা ‘নয়ন মেম্বার’, অপপ্রচারের মাঝেও থামেননি মানবসেবায়

১৯

আসন্ন ইউপি নির্বাচন কচুয়াই ইউনিয়ন সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নুরুল আক্কাস

২০

Design & Developed by: BD IT HOST