স্টাফ রিপোর্টার
১৯ এপ্রিল ২০২৬, ৫:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকার কেরাণীগঞ্জে ০২ লক্ষ টাকা মূল্যমানের ৪৫ বোতল ফেনসিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

 

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযান পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে| মাদকদ্রব্যের ভয়াল ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষার লক্ষ্যে র‌্যাবের নিয়মিত অভিযানের অংশ হিসেবে অদ্য ১৯/০৪/২০২৬ তারিখ বিকাল অনুমান ১৭:৪৫ ঘটিকার সময় ঢাকা জেলার দক্ষিন কেরাণীগঞ্জ থানাধীন ধলেশ্বরী টোলপ্লাজা এলাকা হতে মাদকসহ মাদক চক্রের ০১ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১০, সিপিসি-১ যাত্রাবাড়ী, ঢাকার একটি চৌকস আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিন কেরাণীগঞ্জ থানাধীন ধলেশ্বরী টোলপ্লাজা এলাকায় একটি পরিকল্পিত অভিযান পরিচালনা করে ৪৫ বোতল ফেনসিডিল, যার অবৈধ আনুমানিক বাজার মূল্য ১,৮০,০০০/- (এক লক্ষ আশি হাজার টাকা), সহ একজন নারী’কে আটক করে| আটককৃত নারীর নাম মোছা: মাহফুজা খাতুন (২৮), পিতা- শাহজাহান হোসেন, সাং— খোশালপুর, থানা- মহেশপুর, জেলা- ঝিনাইদহ বলে জানা যায়।প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত নারী একজন পেশাদার মাদক ব্যবসায়ী।সে দীর্ঘ দিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকা জেলার দক্ষিন কেরাণীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল| উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃতের বিরুদ্ধে ঢাকা জেলার দক্ষিন কেরাণীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে হস্তান্তর করা হয়েছে। গ্রেফতারকৃত নারীর বিরুদ্ধে ফরিদপুর ও ঢাকার বিভিন্ন থানায় ০৪ টি মাদক মামলা রয়েছে। র‌্যাব দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়। র‌্যাব-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার কেরাণীগঞ্জে ০২ লক্ষ টাকা মূল্যমানের ৪৫ বোতল ফেনসিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

হবিগঞ্জ শহরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার

লৌহজং উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে এসি ল্যান্ডের মতবিনিময়

লৌহজং উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে এসি ল্যান্ডের মতবিনিময়

কালুখালীতে পুলিশের সাঁড়াশি অভিযান: ৮ পরোয়ানায় গ্রেফতার ৬

মতলব উত্তরে চলছে অবৈধ ইটভাটা, বাড়ছে পরিবেশ ঝুঁকি

ধামইরহাটে ৫ হাটের ইজারা অনিশ্চিত: রাজস্ব হারানোর শঙ্কায় সরকার

সিরাজগঞ্জে বৈদ্যুতিক তারে পড়ে থাকা বাঁশ কাটতে গিয়ে প্রাণ গেল যুবকের

সিরাজগঞ্জে মসজিদের পুকুর থেকে মাছ লুটের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

সিরাজগঞ্জের রায়গঞ্জে এমপি ভিপি আয়নুল হককে নাগরিক সংবর্ধনা প্রদান

১০

সিরাজগঞ্জে বিএনপি নেতার হামলায় স্বেচ্ছাসেবক দল নেতা আহত

১১

রামগ‌ড়ে অগ্নিকান্ডে স্কুল পুড়ে ছাই

১২

রাকিবকে পেটাতে মরিয়া রাসেল দম্পতি, ভিডিও ভাইরাল

১৩

শান্তিগঞ্জে নিরীহ পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৪

নালিতাবাড়ীতে যুবলীগ নেতা সোহেল গ্রেফতার

১৫

আমতলীতে জ্বালানি সংকট তীব্র আকারে, বিপাকে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকরা

১৬

রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের দুই পুলিশ পরিদর্শককে বিদায় সংবর্ধনা 

১৭

মাদারীপুরে ৬ স্বর্ণের দোকানে ডাকাতি, কোটি টাকার স্বর্ণালংকার লুট

১৮

লক্ষ্মীপুরে টিআরসি নিয়োগ কার্যক্রম শুরু: পুলিশ লাইন্স মাঠে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ সম্পন্ন

১৯

হামের প্রাদুর্ভাব ঠেকাতে লক্ষ্মীপুরে বিশেষ টিকাদান কর্মসূচি, লক্ষ্য ২.৭৪ লাখ শিশু

২০

Design & Developed by: BD IT HOST