আমিনুল ইসলাম হিরো সিরাজগঞ্জ প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে বিএনপি নেতার হামলায় স্বেচ্ছাসেবক দল নেতা আহত

 

 

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় বিএনপির অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে হামলার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের এক নেতা গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার (রাত) উপজেলার ঢেকুরিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত আব্দুল্লাহ আল মামুন, মাইজবাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব। তিনি জানান, মাইজবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম ও বিএনপি কর্মী বাবলু মিয়ার সঙ্গে তার দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল।

শনিবার রাতে ঢেকুরিয়া বাজার এলাকায় পৌঁছালে আশরাফুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা বুলবুল সরকার ও রিপন এবং ছাত্রদল নেতা রোকন মাহমুদসহ কয়েকজন ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে তার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

এ বিষয়ে কাজীপুর থানার তদন্ত কর্মকর্তা আবু সাঈদ বলেন, এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
কাজীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম বলেন, ঘটনাটি দুঃখজনক। তারা আগে একসঙ্গে চলাফেরা করতেন। পারস্পরিক বিরোধের জেরে এ ধরনের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার কেরাণীগঞ্জে ০২ লক্ষ টাকা মূল্যমানের ৪৫ বোতল ফেনসিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

হবিগঞ্জ শহরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার

লৌহজং উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে এসি ল্যান্ডের মতবিনিময়

লৌহজং উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে এসি ল্যান্ডের মতবিনিময়

কালুখালীতে পুলিশের সাঁড়াশি অভিযান: ৮ পরোয়ানায় গ্রেফতার ৬

মতলব উত্তরে চলছে অবৈধ ইটভাটা, বাড়ছে পরিবেশ ঝুঁকি

ধামইরহাটে ৫ হাটের ইজারা অনিশ্চিত: রাজস্ব হারানোর শঙ্কায় সরকার

সিরাজগঞ্জে বৈদ্যুতিক তারে পড়ে থাকা বাঁশ কাটতে গিয়ে প্রাণ গেল যুবকের

সিরাজগঞ্জে মসজিদের পুকুর থেকে মাছ লুটের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

সিরাজগঞ্জের রায়গঞ্জে এমপি ভিপি আয়নুল হককে নাগরিক সংবর্ধনা প্রদান

১০

সিরাজগঞ্জে বিএনপি নেতার হামলায় স্বেচ্ছাসেবক দল নেতা আহত

১১

রামগ‌ড়ে অগ্নিকান্ডে স্কুল পুড়ে ছাই

১২

রাকিবকে পেটাতে মরিয়া রাসেল দম্পতি, ভিডিও ভাইরাল

১৩

শান্তিগঞ্জে নিরীহ পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৪

নালিতাবাড়ীতে যুবলীগ নেতা সোহেল গ্রেফতার

১৫

আমতলীতে জ্বালানি সংকট তীব্র আকারে, বিপাকে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকরা

১৬

রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের দুই পুলিশ পরিদর্শককে বিদায় সংবর্ধনা 

১৭

মাদারীপুরে ৬ স্বর্ণের দোকানে ডাকাতি, কোটি টাকার স্বর্ণালংকার লুট

১৮

লক্ষ্মীপুরে টিআরসি নিয়োগ কার্যক্রম শুরু: পুলিশ লাইন্স মাঠে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ সম্পন্ন

১৯

হামের প্রাদুর্ভাব ঠেকাতে লক্ষ্মীপুরে বিশেষ টিকাদান কর্মসূচি, লক্ষ্য ২.৭৪ লাখ শিশু

২০

Design & Developed by: BD IT HOST