মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় বেদে সম্প্রদায়ের সফল ও কৃতী ব্যক্তিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদে সমাজে ইতিবাচক অবদান এবং বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা প্রাপ্ত ব্যক্তিরা হলেন—
মুফতি শফিকুল ইসলাম সাকিব, সিনিয়র শিক্ষক ও সহকারী শিক্ষা সচিব, জামিয়া ইসলামিয়া দারুল উলুম কুতুবখালী, যাত্রাবাড়ী;
হাফেজ মো. শাহজালাল আমিন, সহকারী শিক্ষক, টঙ্গীবাড়ি মাদ্রাসা;
মাওলানা মো. সেলিম মাহমুদ, সিএইচসিপি, ফুলকুচি কমিউনিটি ক্লিনিক;
এবং আবাবিল, সহকারী শিক্ষক, সরকারি প্রাথমিক বিদ্যালয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বেদে সম্প্রদায়ের শিক্ষিত ও প্রতিষ্ঠিত ব্যক্তিদের এ ধরনের স্বীকৃতি অন্যদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে আরও বেশি মানুষ শিক্ষা ও কর্মক্ষেত্রে এগিয়ে এসে সমাজ উন্নয়নে ভূমিকা রাখবে।
সম্মাননা স্মারক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র পোদ্দার, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল ইসলাম ও সমাজ সেবা অফিসার উজ্জ্বল মুন্সি প্রমূখ।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST