নাজমুল হোসেন, রাজবাড়ী
১৯ অগাস্ট ২০২৬, ৫:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বালিয়াকান্দিতে দাঁড়িয়ে থাকা ড্রাম ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু

 

 

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি ড্রাম ট্রাকের পেছনের ডালায় ধাক্কা লেগে জিরে বেগম (৫৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার জামালপুর বাজারের ফাতেমা কিন্ডারগার্টেনের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত জিরে বেগম উপজেলার দুর্গাপুর গ্রামের মো. জিন্নাহ শেখের স্ত্রী।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রাতে উচ্চ রক্তচাপের ওষুধ কেনার জন্য বাড়ি থেকে বাজারে যাচ্ছিলেন জিরে বেগম। এ সময় রাস্তার পাশে প্রাক-অবস্থান নেওয়া বা দাঁড়িয়ে থাকা একটি ড্রাম ট্রাকের পেছনের ডালায় অসতর্কতাবশত তার মাথায় সজোরে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন।

পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুরে নেওয়া হয়। ফরিদপুরে সিটি স্ক্যান করার পর চিকিৎসকরা জানান, তার মাথায় গুরুতর আঘাত লেগেছে এবং মস্তিষ্কের টিস্যু ক্ষতিগ্রস্ত হয়েছে।
পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাতেই (আনুমানিক রাত ৩টার দিকে) তার মৃত্যু হয়।

বুধবার দুপুরে যোহরের নামাজ শেষে জামালপুর বাজারের জান্নাতুল মাওয়া কবরস্থানে জানাজা সম্পন্ন করে তাঁর দাফন করা হয়। এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেছারাবাদে আওয়ামী লীগ নেতার হাতুড়ি পিটায় বৃদ্ধ যখন একটি আঙ্গুলও ভেঙে দিয়ার অভিযোগ

গোয়ালন্দে অবৈধভাবে সার পাচার: ডিলার ফারুকের ৪০ হাজার টাকা জরিমানা

বালিয়াকান্দিতে দাঁড়িয়ে থাকা ড্রাম ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু

দুদক চেয়ারম্যান-কমিশনারগণের যোগদান

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, আসামি রবিউলের ফাঁসির রায়

পরিবেশমন্ত্রীর সঙ্গে ইউনিসেফ বাংলাদেশের ভারপ্রাপ্ত প্রতিনিধি জিলিয়ান মেলসপের সাক্ষাৎ

মতলব উত্তরের গজরা ইউনিয়নে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে — ওসি কামরুল হাসান

তাহিরপুরে মাদক নির্মূল কমিটির হাতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

খোরশেদ আলম চট্টগ্রাম দক্ষিণ জেলা জাপা’র যুগ্ম আহবায়ক মনোনীত

রাজবাড়ীতে ১০ পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

১০

পলাশবাড়ী পৌর শ্রমিকদলের আহবায়ক শরিফুল ইসলাম বাবু, সদস্য সচিব ইউসুব মন্ডল নয়ন

১১

লৌহজংয়ে ৫০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১২

চার বছরেও পাকা হয়নি মাওয়া-পুরাতনঘাট সড়ক ইট উঠে তৈরি হয়েছে বড় বড় গর্ত দুর্ঘটনার ঝুঁকিতে হাজারো মানুষ দায়িত্ব নিয়ে তিন দপ্তরের রশি টানাটানি

১৩

মতলব উত্তরে শতাধিক স্থানে মাদকের আসর, বাড়ছে জুয়ার দৌরাত্ম্য

১৪

দৌলতদিয়ায় নারী ও শিশুদের সুরক্ষা এবং স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় কর্মশালা

১৫

কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে ভোর থেকে দুপুরের মধ্যে দুর্ঘটনাগুলো ঘটে; প্রাণ হারিয়েছে এক ১০ জন আহত

১৬

শ্রীনগরে খালের নোংরা পানিতে খেলছে শিশুএকটুখানি ভুলের তরে ঘটতে পারে দুর্ঘটনা

১৭

নালিতাবাড়ীতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

১৮

পটিয়ায় ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের কেন্দ্রীয় অফিস উদ্বোধন

১৯

মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি—মতলব উত্তরে মাদকবিরোধী র‌্যালি ও পথসভা

২০

Design & Developed by: BD IT HOST