আজ ১৮ মে ২০২৬ খ্রি. রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ লাইন্স মাঠে পুলিশ সদস্যদের মাস্টার প্যারেড ও কীট প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত প্যারেডে উপস্থিত থেকে অভিবাদন গ্রহণ করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম মহোদয়।
এ সময় পুলিশ সুপার মহোদয় প্যারেড পরিদর্শন করেন এবং মাস্টার প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ফোর্সদের শারীরিক ফিটনেস ও টার্ন আউটের উপর ভিত্তি করে জিএস ( গুড সার্ভিস ) মার্ক প্রদান করেন।
পুলিশ সুপার মহোদয় মাস্টার প্যারেডে উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে নিরপেক্ষতা, দায়িত্বশীলতা ও আইনানুগ আচরণের মাধ্যমে নিরাপত্তা ও আইন – শৃঙ্খলা রক্ষায় সকল পুলিশ সদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।
প্যারেড কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল জনাব মোঃ তারেক সেকান্দার মহোদয় – এর নেতৃত্বে রাঙ্গামাটি জেলা পুলিশ সদস্যদের ০৯ টি কন্টিনজেন্ট পুলিশ সুপার মহোদয়কে অভিবাদন জানানোর মাধ্যমে প্যারেড মাঠ ত্যাগ করে।
মাস্টার প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার মহোদয় জেলা পুলিশের যানবাহন শাখা পরিদর্শন করেন এবং রাঙ্গামাটি জেলা পুলিশের পুলিশ সদস্যদের কীট প্যারেড পরিদর্শন করেন।
এ সময় রাঙ্গামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ ) জনাব মোঃ ইকবাল হোছাইন, পিপিএম মহোদয়, অতিরিক্ত পুলিশ সুপার, কাপ্তাই সার্কেল জনাব মোঃ জাহেদুল ইসলাম, পিপিএম মহোদয়, অতিরিক্ত পুলিশ সুপার, বরকল সার্কেল জনাব আসিফ ইমাম মহোদয়, সহকারী পুলিশ সুপার, রাজস্থলী সার্কেল জনাব মোঃ নুরুল আমীন মহোদয়, সহকারী পুলিশ সুপার ( এসএএফ ) জনাব মোজাম্মেল হক মহোদয়সহ রাঙ্গামাটি জেলা পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST