মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনা) প্রতিনিধি
১৭ মে ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আমতলীতে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের উদ্যোগে ৫০ অসহায় শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

 

বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের চাওড়া চলাভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫০ জন অসহায় ও দরিদ্র শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে সামাজিক সংগঠন “স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন”।

শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ মানবিক উদ্যোগে শিক্ষার্থীদের হাতে খাতা, কলমসহ বিভিন্ন শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। পাশাপাশি শিশুদের উৎসাহ ও আনন্দ দিতে সংগঠনের পক্ষ থেকে কুইজ প্রতিযোগিতা ও বিনোদনমূলক আয়োজন করা হয়। এতে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম, উপদেষ্টা তানজিল সিকদার, সহ-সভাপতি বায়েজিদ ইসলাম, সাধারণ সম্পাদক জুবায়ের আহম্মেদ, দপ্তর সম্পাদক গাজী আসাদুল, সদস্য সোহেল রানা, মিরাজসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, নিজেদের হাতখরচের টাকা সাশ্রয় করে আমতলী উপজেলার বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে প্রায় ৪০০ অসহায় শিশুর মাঝে শিক্ষা উপকরণ ও উপহার বিতরণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়াও সকলের সহযোগিতায় সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের স্কুল পোশাক দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এ সময় সংগঠনের পক্ষ থেকে সমাজের বিত্তবান ও মানবিক ব্যক্তিদের অসহায় শিশুদের শিক্ষার পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।

স্থানীয়রা এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, সমাজের বিত্তবান ও তরুণদের সম্মিলিত প্রচেষ্টায় সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাজীবন আরও এগিয়ে যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অসুস্থ সাংবাদিক জাকির হোসেন বাদশাকে দেখতে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম

শ্রীনগরে তালের শাঁস ব্যবসা জমজমাট

নেছারাবাদের “স্নিগ্ধা-মৌসি” জুটি বিভাগীয় পর্যায়ে ‎ব্যাডমিন্টনে যৌথভাবে চ্যাম্পিয়ন।। বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান

ইউএনও ফারজানা ববি মিতুর উদ্যোগে লৌহজংয়ে নান্দনিক স্থাপনা

আমতলীতে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের উদ্যোগে ৫০ অসহায় শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

পটিয়ায় পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি গ্রাহকের মৃত্যু দাবি ১৫ লক্ষ টাকার চেক হস্তান্তর

দৌলতদিয়া-পাটুরিয়া ২য় পদ্মা সেতুর দাবিতে গোয়ালন্দে বিশাল মানববন্ধন

খাগড়াছ‌ড়ি‌তে যৌথবা‌হিনীর অ‌ভিযা‌নে অস্ত্রসহ তিনজন আটক

রাঙামাটিকে নিরাপদ পর্যটননগরী গড়তে জেলা পুলিশের প্রযুক্তিনির্ভর উদ্যোগ

লৌহজংয়ে পদ্মা নদী থেকে উদ্ধার পাঁচ খুনের মূল অভিযুক্তের মরদেহ

১০

পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা, অভিযুক্ত যুবক গ্রেফতার

১১

চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ

১২

জাতীয় ঐকমত্য ও স্বচ্ছতার ভিত্তিতে চলচ্চিত্র শিল্পকে নতুন উচ্চতায় নেওয়া হবে– তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১৩

নেছারাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬টি দোকান পুড়ে ছাই।। ক্ষয়ক্ষতি ১০ কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা

১৪

না ফেরার দেশে বিএনপি নেতা ও সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা

১৫

নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানা পুলিশের অভিযানে ৯০ পিস ট্যাপেন্ডাডল সহ ০২ জন মাদক কারবারী গ্রেফতার

১৬

একুশে পাঠচক্রে নবতিবর্ষের মায়ের জন্মদিন উদযাপন ‘ নবতি বর্ষে আমাদের মা ‘ শিরোনামে নালিতাবাড়ীতে একুশে পাঠচক্র অনুষ্ঠিত

১৭

রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানা এলাকা হতে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত একজন আসামিকে গ্রেফতার

১৮

রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে সরকারি কর্মচারীর মৃত্যু

১৯

বালিয়াকান্দিতে ৫০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার

২০

Design & Developed by: BD IT HOST