শুক্রবার ১৫/০৫/২০২৬ খ্রিঃ তারিখ মাননীয় পুলিশ সুপার নীলফামারী জনাব মোঃ ফরহাদ হোসেন খাঁন মহোদয়ের নির্দেশক্রমে পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মো: আব্দুল কুদ্দুস এর নেতৃত্বে কিশোরগঞ্জ থানার একটি চৌকস আভিযানিক দল অপরাধ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া কিশোরগঞ্জ থানাধীন মাগুড়া ইউনিয়নস্থ সিঙ্গেরগাড়ি নেকাবাস মাদ্রাসার দক্ষিন পার্শ্বে জনৈক মজিবর রহমানের আবাদী জমির উত্তর পার্শ্বে পাকা রাস্তার উপর হইতে আসামী ১। মো: রমজান আলী (২৩),পিতা- মো: দৌলত হোসেন,২। মো: ইয়াছিন আলী(৩০),পিতা-মো: মাহতাব মিয়া, উভয় সাং- দক্ষিন সিঙ্গেরগাড়ি পোদ্দারপাড়া, থানা-কিশোরগঞ্জ, জেলা- নীলফামারী দ্বয়কে আটক করা হয়। ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সম্মুখে তল্লাশীকালে ধৃত ১ নং আসামীর পরিহিত কালো এবং ছাই রঙ মিশ্রিত জিন্টস প্যান্টের সামনের ডান পাশের পকেট হইতে ৮০ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্ডাডল ট্যাবলেট এবং সামনের বাম পাশের পকেট হইতে মাদক বিক্রয়লব্ধ ১৯৫০/- (এক হাজার নয়শত পঞ্চাশ টাকা) এবং ২ নং আসামীর পরিহিত নেভি ব্লু রঙের প্যান্টের ডান পকেট হইতে ১০ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার পূর্বক বিধি মোতাবেক জব্দ করা হয়। উক্ত অবৈধ মাদকদ্রব্য এর অনুমান মূল্য ৯,০০০/- (নয় হাজার) টাকা মাত্র। প্রাথমিক তদন্তে জানা যায় যে, ধৃত আসামীদ্বয় পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্ডাডল ট্যাবলেট নিজেদের হেফাজতে রাখিয়া ক্রয় বিক্রয় করিয়া আসিতেছে।
গৃহিত ব্যবস্থাঃ ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানায়
মামলা রুজুর প্রক্রিয়া চলমান।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST