স্টাফ রিপোর্টার
১৪ মে ২০২৬, ৭:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজধানীর কদমতলী ও ডেমরা এলাকায় ভেজাল ও নকল ঔষধ ও খাদ্য উৎপাদনকারী বিভিন্ন প্রতিষ্ঠানে র‌্যাবের ভ্রাম্যমান আদালত কর্তৃক প্রায় ৪ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা, নকল খাদ্য সামগ্রী জব্দ ও প্রতিষ্ঠান সীলগালা

 

 

র‌্যাবের সক্রিয় অভিযানে গতকাল ১৩/০৫/২০২৬ তারিখে জনাব মোঃ আবু হাসান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, র‌্যাব র্ফোসেস সদর দপ্তর, কুর্মিটোলা, ঢাকা এবং জনাব এস এম হাসান সিদ্দিকী, ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, র‌্যাব-১০, সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্প মহোদয়ের নেতৃত্বে ডিএমপি, ঢাকার কদমতলী ও ডেমরা থানা এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। অভিযানকালে ভেজাল ও নকল ঔষধ এবং বিএসটিআই অনুমোদনবিহীন, মেয়াদোত্তীর্ণ, নকল, ভেজাল ও নিম্মমানের শিশু খাদ্যসহ বিভিন্ন খাদ্য সামগ্রী উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণের প্রমাণ পাওয়া যায়। উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ডিএমপি, ঢাকার কদমতলী থানাধীন পূর্ব জুরাইন এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানকে নি¤œ মানের ও মানহীন ঔষধ উৎপাদনের দায়ে ২,৫০,০০০/- (দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা) এবং নকল শিশু খাদ্যসহ বিভিন্ন খাদ্যদ্রব্য উৎপাদন ও প্যাকেজিংয়ের দায়ে ২,০০,০০০/- (দুই লক্ষ টাকা) জরিমানা করা হয়। সেই সাথে ডিএমপি, ঢাকার ডেমরা থানাধীন সারুলিয়া এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১৫০ (একশত পঞ্চাশ) কেজি নকল ঘি এবং ১,০০০ (এক হাজার) পিস খালি বিভিন্ন নামের টিনের কৌটা জব্দ ও ধ্বংস করণপূর্বক জনপ্রিয় বিভিন্ন ব্র্যান্ডের নামে নকল ঘি উৎপাদনের দায়ে একটি কারখানা সীলগালা করা হয়। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে ভেজাল ও প্রতারণামূলক কর্মকান্ডের বিরুদ্ধে র‌্যাবের জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমতলীতে গভীর রাতে যুবককে কুপিয়ে হত্যা

শ্রীনগরে বোরো ধান কাটার শ্রমিক সংকট দৈনিক হাজিরা ১৫শ টাকা বৈরী আবহাওয়া চাষী হতাশ

টানা বৃষ্টিতে পাহাড়ি ঢলে সীমান্তবর্তী নিম্নাঞ্চল প্লাবিত

রাজবাড়ীতে সবজির বাজার অস্থির: ৩ দিনে দাম দ্বিগুণ

শ্রীনগরে চোরের উপদ্রব বৃদ্ধি সুরক্ষিত বাড়িতে চুরি

রাজধানীর কদমতলী ও ডেমরা এলাকায় ভেজাল ও নকল ঔষধ ও খাদ্য উৎপাদনকারী বিভিন্ন প্রতিষ্ঠানে র‌্যাবের ভ্রাম্যমান আদালত কর্তৃক প্রায় ৪ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা, নকল খাদ্য সামগ্রী জব্দ ও প্রতিষ্ঠান সীলগালা

কমিটির ২৪ ঘণ্টার মধ্যেই পদত্যাগের ঘোষণা ঝিনাইদহ জেলা ছাত্রদল নেতার

শান্তিগঞ্জে ক্ষতিগ্রস্থ দুঃস্থ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ

পাংশায় ১৬ মে থেকে পেঁয়াজে ধলতা প্রথা নিষিদ্ধ: প্রশাসনের কড়া হুঁশিয়ারি

যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: রাঙামাটিতে স্বামীর যাবজ্জীবন

১০

রাজবাড়ীতে কলেজছাত্রীকে অপহরণ চেষ্টা, থানায় মামলা

১১

মুন্সীগঞ্জের লৌহজংয়ে ২০০ পিস ইয়াবাসহ কিরন শেখ আটক

১২

পল্লী চিকিৎসক হত্যা:সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৬ জনের যাবজ্জীবন,৩ জনের মৃত্যুদণ্ড

১৩

প্রেসক্লাব নালিতাবাড়ীর সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও আব্দুল মালেকের মতবিনিময় সভা

১৪

পটিয়ায় ১৩৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে হাইড্রোলিক এলিভেটর ড্যামনির্মাণ কাজ উদ্বোধনে  এম,পি

১৫

আমতলীতে নিজ মেয়েকে ধর্ষনের ১৭দিন পর ধর্ষক বাবা ওসমান মোল্লা গ্রেপ্তার

১৬

আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশ নিরলসভাবে কাজ করছে : আইজিপি

১৭

ঝিনাইদহ সদর মধুহাটিতে জামায়াতের কর্মী সমাবেশে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা

১৮

গোয়ালন্দে ২১ লক্ষ টাকা ব্যয়ে ‘মুভিমগী খাল’ পুনঃখনন প্রকল্পের উদ্বোধন

১৯

লংগদুতে দাখিল পরীক্ষার্থী চার শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, অভিযুক্ত ৮ জন

২০

Design & Developed by: BD IT HOST