মেহেদী হাসান, রাঙামাটি জেলা প্রতিনিধি
১৩ মে ২০২৬, ৪:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: রাঙামাটিতে স্বামীর যাবজ্জীবন

 

রাঙামাটিতে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা মামলায় স্বামী সাইদুল মিয়াকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও দুই বছরের কারাভোগের আদেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৩ মে) রাঙামাটির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা দায়রা জজ মোহাম্মদ মাহাবুবুর রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মাকসুদা হক।

মামলার তথ্য অনুযায়ী, ২০০৭ সালে রাঙামাটির লংগদু উপজেলার গাউসপুর গ্রামের রানু আক্তারের সঙ্গে বিয়ে হয় সাইদুল মিয়ার। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে স্ত্রীকে বিভিন্নভাবে নির্যাতন করতেন তিনি।

২০২০ সালের ২২ নভেম্বর রাতে দাম্পত্য কলহের জেরে রানু আক্তারের ওপর নির্যাতন চালানো হয়। অভিযোগ রয়েছে, একপর্যায়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করে মরদেহ পানিতে ডুবিয়ে রাখা হয়।

পরদিন সকালে কাপ্তাই হ্রদে রানু আক্তারের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পরিবারের সদস্যদের খবর দেন। পরে স্বজনরা মরদেহ উদ্ধার করলে সুরতহাল প্রতিবেদনে গলায় আঘাতের চিহ্ন পাওয়া যায়।

ঘটনার পর ২৪ নভেম্বর নিহতের বাবা চাঁন মিয়া লংগদু থানায় সাইদুল মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেন। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ১১(ক)/৩০ ধারায় দায়ের হওয়া মামলায় দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত আসামিকে দোষী সাব্যস্ত করেন।

রায়ের পর পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মাকসুদা হক বলেন, যৌতুক ও নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে আদালতের এ রায় একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। এ ধরনের অপরাধে কেউ আইনের ঊর্ধ্বে নয় বলেও মন্তব্য করেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমতলীতে গভীর রাতে যুবককে কুপিয়ে হত্যা

শ্রীনগরে বোরো ধান কাটার শ্রমিক সংকট দৈনিক হাজিরা ১৫শ টাকা বৈরী আবহাওয়া চাষী হতাশ

টানা বৃষ্টিতে পাহাড়ি ঢলে সীমান্তবর্তী নিম্নাঞ্চল প্লাবিত

রাজবাড়ীতে সবজির বাজার অস্থির: ৩ দিনে দাম দ্বিগুণ

শ্রীনগরে চোরের উপদ্রব বৃদ্ধি সুরক্ষিত বাড়িতে চুরি

রাজধানীর কদমতলী ও ডেমরা এলাকায় ভেজাল ও নকল ঔষধ ও খাদ্য উৎপাদনকারী বিভিন্ন প্রতিষ্ঠানে র‌্যাবের ভ্রাম্যমান আদালত কর্তৃক প্রায় ৪ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা, নকল খাদ্য সামগ্রী জব্দ ও প্রতিষ্ঠান সীলগালা

কমিটির ২৪ ঘণ্টার মধ্যেই পদত্যাগের ঘোষণা ঝিনাইদহ জেলা ছাত্রদল নেতার

শান্তিগঞ্জে ক্ষতিগ্রস্থ দুঃস্থ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ

পাংশায় ১৬ মে থেকে পেঁয়াজে ধলতা প্রথা নিষিদ্ধ: প্রশাসনের কড়া হুঁশিয়ারি

যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: রাঙামাটিতে স্বামীর যাবজ্জীবন

১০

রাজবাড়ীতে কলেজছাত্রীকে অপহরণ চেষ্টা, থানায় মামলা

১১

মুন্সীগঞ্জের লৌহজংয়ে ২০০ পিস ইয়াবাসহ কিরন শেখ আটক

১২

পল্লী চিকিৎসক হত্যা:সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৬ জনের যাবজ্জীবন,৩ জনের মৃত্যুদণ্ড

১৩

প্রেসক্লাব নালিতাবাড়ীর সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও আব্দুল মালেকের মতবিনিময় সভা

১৪

পটিয়ায় ১৩৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে হাইড্রোলিক এলিভেটর ড্যামনির্মাণ কাজ উদ্বোধনে  এম,পি

১৫

আমতলীতে নিজ মেয়েকে ধর্ষনের ১৭দিন পর ধর্ষক বাবা ওসমান মোল্লা গ্রেপ্তার

১৬

আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশ নিরলসভাবে কাজ করছে : আইজিপি

১৭

ঝিনাইদহ সদর মধুহাটিতে জামায়াতের কর্মী সমাবেশে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা

১৮

গোয়ালন্দে ২১ লক্ষ টাকা ব্যয়ে ‘মুভিমগী খাল’ পুনঃখনন প্রকল্পের উদ্বোধন

১৯

লংগদুতে দাখিল পরীক্ষার্থী চার শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, অভিযুক্ত ৮ জন

২০

Design & Developed by: BD IT HOST