রাজবাড়ীর বাজারে মাত্র কয়েক দিনের ব্যবধানে সব ধরনের সবজির দাম আকাশচুম্বী হয়ে উঠেছে। চলতি সপ্তাহের শুরু থেকেই বাড়তে থাকা দাম গত দুই-তিন দিনে প্রায় দ্বিগুণে দাঁড়িয়েছে। ফলে নিত্যপণ্যের বাড়তি দাম মেটাতে গিয়ে হিমশিম খাচ্ছেন সাধারণ ক্রেতারা।
সরেজমিনে বাজার ঘুরে দেখা গেছে, সবচেয়ে বেশি বেড়েছে পেঁপে, টমেটো, করলা ও পটলের দাম। কয়েকদিন আগের ৪০ টাকার পেঁপে এখন বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি দরে। প্রতি কেজি ১২০ টাকা।
টমেটো ও করলা: প্রতি কেজি ৮০ টাকা।
পটল, বেগুন, ঝিঙা, ধুন্দুল ও বরবটি: কেজি প্রতি ৬০ টাকা। কাঁচা মরিচ: দাম দ্বিগুণ বেড়ে এখন ১০০ টাকা কেজি।
হঠাৎ এই দাম বৃদ্ধিতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ক্রেতারা দিশেহারা। বাজারে আসা ক্রেতারা জানান, বাজেট মেলাতে না পেরে তারা প্রয়োজনের তুলনায় অনেক কম পরিমাণে সবজি কিনছেন।
অন্যদিকে, সবজি ব্যবসায়ীরা জানিয়েছেন, পাইকারি বাজারে সরবরাহ কমে যাওয়ায় খুচরা বাজারে এর প্রভাব পড়েছে। উৎপাদন ঘাটতি এবং আড়তে দাম বেশি হওয়ায় তারা বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST