মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, ক্রাইম রিপোর্টার, মৌলভীবাজার 
১৪ মে ২০২৬, ৬:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মৌলভীবাজার পৌর শহরে বহুতল ভবন থেকে তরুণীর মরদেহ উদ্ধার: আত্মহত্যা নাকি পরিকল্পিত হ*ত্যা?

মৌলভীবাজার পৌর শহরের মুসলিম কোয়ার্টার এলাকায় একটি বহুতল ভবনের ফ্ল্যাট থেকে শুক্লা সিং (২৪) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও এটি পরিকল্পিত হ*ত্যা কিনা সে বিষয়েও তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বুধবার (১৩ মে ২০২৬) রাত প্রায় ৮টার দিকে শহরের মুসলিম কোয়ার্টার এলাকার মোছাম্মদ ইয়াফা খানম চৌধুরী ভবনের একটি ফ্ল্যাট থেকে তার ম*রদেহ উদ্ধার করা হয়।
নিহত শুক্লা সিং কমলগঞ্জ উপজেলার তিলকপুর গ্রামের রঞ্জিত সিংয়ের মেয়ে। তিনি মৌলভীবাজার আধুনিক চক্ষু হাসপাতালের রিসিপশন (অভ্যর্থনা) শাখায় কর্মরত ছিলেন। কর্মসূত্রে তিনি শহরের ওই ভবনের একটি ফ্ল্যাটে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
পুলিশ সূত্রে জানা যায়, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। ইতোমধ্যে ঘটনাটির বিভিন্ন দিক তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
এদিকে তরুণীর অস্বাভাবিক মৃত্যু নিয়ে স্থানীয়দের মাঝেও নানা প্রশ্ন দেখা দিয়েছে। রহস্যজনক এ মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন সচেতন মহল।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বালিয়াকান্দিতে ৫০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার

হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে মাদকদ্রব্য সহ ০৪ জন মাদক ব্যবসায়ী আটক

মৌলভীবাজার পৌর শহরে বহুতল ভবন থেকে তরুণীর মরদেহ উদ্ধার: আত্মহত্যা নাকি পরিকল্পিত হ*ত্যা?

নালিতাবাড়ীতে যানজটের কারনে পথেই রোগীর মৃত্যু পরিবারের ক্ষোভ

ঢাকা বিভাগের চোরাচালান নিরোধ আঞ্চলিক টাস্কফোর্সের সভা অনুষ্ঠিত 

রাজবাড়ীর নিখোঁজ মা-মেয়ের করুণ পরিণতি: ফরিদপুরে মিলল অর্ধগলিত মরদেহ

এআই প্রযুক্তি বিশ্বব্যাপী সৃজনশীল শিল্প ও গণমাধ্যমে নতুন সম্ভাবনার  উন্মোচন 

আমতলীতে গভীর রাতে যুবককে কুপিয়ে হত্যা

শ্রীনগরে বোরো ধান কাটার শ্রমিক সংকট দৈনিক হাজিরা ১৫শ টাকা বৈরী আবহাওয়া চাষী হতাশ

টানা বৃষ্টিতে পাহাড়ি ঢলে সীমান্তবর্তী নিম্নাঞ্চল প্লাবিত

১০

রাজবাড়ীতে সবজির বাজার অস্থির: ৩ দিনে দাম দ্বিগুণ

১১

শ্রীনগরে চোরের উপদ্রব বৃদ্ধি সুরক্ষিত বাড়িতে চুরি

১২

রাজধানীর কদমতলী ও ডেমরা এলাকায় ভেজাল ও নকল ঔষধ ও খাদ্য উৎপাদনকারী বিভিন্ন প্রতিষ্ঠানে র‌্যাবের ভ্রাম্যমান আদালত কর্তৃক প্রায় ৪ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা, নকল খাদ্য সামগ্রী জব্দ ও প্রতিষ্ঠান সীলগালা

১৩

কমিটির ২৪ ঘণ্টার মধ্যেই পদত্যাগের ঘোষণা ঝিনাইদহ জেলা ছাত্রদল নেতার

১৪

শান্তিগঞ্জে ক্ষতিগ্রস্থ দুঃস্থ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ

১৫

পাংশায় ১৬ মে থেকে পেঁয়াজে ধলতা প্রথা নিষিদ্ধ: প্রশাসনের কড়া হুঁশিয়ারি

১৬

যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: রাঙামাটিতে স্বামীর যাবজ্জীবন

১৭

রাজবাড়ীতে কলেজছাত্রীকে অপহরণ চেষ্টা, থানায় মামলা

১৮

মুন্সীগঞ্জের লৌহজংয়ে ২০০ পিস ইয়াবাসহ কিরন শেখ আটক

১৯

পল্লী চিকিৎসক হত্যা:সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৬ জনের যাবজ্জীবন,৩ জনের মৃত্যুদণ্ড

২০

Design & Developed by: BD IT HOST