অদ্য ১৪ মে ২০২৬, রোজ বৃহস্পতিবার, ঢাকা বিভাগের মান্যবর বিভাগীয় কমিশনার জনাব শরফ উদ্দিন আহমদ চৌধুরী মহোদয়ের সভাপতিত্বে বিভাগীয় কমিশনারের কার্যালয়, ঢাকাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
দিনব্যাপী অনুষ্ঠিত সভাসমূহের মধ্যে ছিল: ১. ঢাকা বিভাগের চোরাচালান নিরোধ আঞ্চলিক টাস্কফোর্সের সভা। ২. বিভাগীয় আইন-শৃঙ্খলা রক্ষা কমিটির সভা। ৩. বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রগুলোর যথাযথ মনিটরিং সংক্রান্ত সভা। ৪. ঢাকা বিভাগের ১৩ জন জেলা প্রশাসকের উপস্থিতিতে মাসিক সমন্বয় সভা এবং মাসিক রাজস্ব সভা।
সভায় আসন্ন ঈদুল আযহা উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, রাস্তা-ঘাটের যানজট নিরসন এবং পশুর হাট ও পশু কোরবানীর পরবর্তীতে পশুর চামড়া ব্যবস্থাপনা করাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মান্যবর বিভাগীয় কমিশনার মহোদয় আসন্ন ঈদ উৎসবকে নির্বিঘ্ন ও জনবান্ধব করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।
উক্ত সভাসমূহে পুলিশ, সেনাবাহিনী, আনসারসহ সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ঢাকা বিভাগের সকল জেলা প্রশাসকগণ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST