‎মো গোলাম আযম আছলাম, পিরোজপুর জেলা প্রতিনিধি
১৬ মে ২০২৬, ৬:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নেছারাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬টি দোকান পুড়ে ছাই।। ক্ষয়ক্ষতি ১০ কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা

 

গত ১৫ মে (শুক্রবার) রাত ১০:৪৫ মিনিটের দিকে নেছারাবাদ উপজেলার মিয়ারহাট বন্দরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭টি দোকান পুড়ে ছাই। প্রত্যক্ষদর্শীরা জানান, কীটনাশকের পাশে বিদ্যুতের পিলার রয়েছে যা বাঁশ ঝাড়ের মধ্যে স্থাপিত। বাঁশের কঞ্চির সাথে শর্ট সার্কিট হয়ে আগুন লেগে ছড়িয়ে পড়ে। এজন্য দোকানদারা বিদ্যুৎ অফিসকে দায়ী করেন। তারা বলেন, বারবার কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করা হলেও তারা কোন গুরুত্ব দেয়নি। ঋণে জর্জরিত ব্যবসায়ীরা আগুনে পুড়ে যাওয়া ব্যাবসা প্রতিষ্ঠান নিয়ে দিশেহারা।

‎দিশেহারা দোকানদাররা বিচ্ছিন্নভাবে যে  ক্ষয়ক্ষতির পরিমাণ জানান তাতে করে , ক্ষয়ক্ষতি ১০ কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আগুন লাগার কারণ বা উৎপত্তিস্থল নিয়ে কিছুটা মতবিরোধ থাকলেও অনেকেই জানান সার ও  কীটনাশকের দোকানের পাশে বাঁশ ঝাড়ের মধ্যে থাকা বৈদ্যুতিক পিলার থেকে আগুনের সূত্রপাত হয়। এবং তা মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রাথমিকভাবে খালের পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করতে থাকে। প্রায় ঘন্টাখানেক পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এসে ঘন্টাখানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

‎ফায়ার সার্ভিস ইনচার্জ মনিরুল ইসলাম জানান, আগুনে ১৬ টি দোকান পুড়ে গেছে। এর মধ্যে সারের দোকান ৩টি, ১টি চায়ের দোকান, অন্যান্য ১৩ টি মধ্যে রয়েছে প্লাস্টিক, রশি (দড়ি-কাচি), ক্রোকারিজ, হার্ডওয়্যার, মুদি, সেলুন ও পানের দোকান রয়েছে।

‎১৬ মে ভোরে সরজমিনে গিয়ে দেখা যায়- তারেক, কবির, শাহাবুদ্দিন, রফিক, বশির, জাহিরুল, মাসুম, আলম, ফজলুল হক (সুতার দোকান), ফয়সাল (ক্রোকারিজ), সুজন -(হার্ডওয়্যার), মিরাজ (পানের দোকান), শান্তি (সেলুন), শাকিল (মুদি দোকান), আজিজুল হক ও ফজলু প্লাস্টিকের দোকান,

‎৩টি শার ও কীটনাশকের দোকান যথাক্রমে- মিতালী ট্রেডার্স এর স্বত্বাধিকারী- মাইদুল ইসলাম লিপু যার ক্ষয়ক্ষতির পরিমাণ জানান, কোটি টাকার উপরে , কাজী ট্রেডার্স এর স্বত্বাধিকারী- কাজী রফিকুল ইসলামের ক্ষয়ক্ষতির পরিমাণ ৬০-৭০ লাখ টাকা এবং শিপন এর ক্ষয়ক্ষতির পরিমাণ ২০ লাখ টাকা বলে আশঙ্কা করেছেন। উল্লেখ্য, গত বছর খানিক পূর্বে মিয়ারহাট জামে মসজিদের পশ্চিম পাশে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল এবছর মসজিদের পূর্বপার্শ পুড়ল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাগড়াছ‌ড়ি‌তে যৌথবা‌হিনীর অ‌ভিযা‌নে অস্ত্রসহ তিনজন আটক

রাঙামাটিকে নিরাপদ পর্যটননগরী গড়তে জেলা পুলিশের প্রযুক্তিনির্ভর উদ্যোগ

লৌহজংয়ে পদ্মা নদী থেকে উদ্ধার পাঁচ খুনের মূল অভিযুক্তের মরদেহ

পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা, অভিযুক্ত যুবক গ্রেফতার

চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ

জাতীয় ঐকমত্য ও স্বচ্ছতার ভিত্তিতে চলচ্চিত্র শিল্পকে নতুন উচ্চতায় নেওয়া হবে– তথ্য ও সম্প্রচার মন্ত্রী

নেছারাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬টি দোকান পুড়ে ছাই।। ক্ষয়ক্ষতি ১০ কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা

না ফেরার দেশে বিএনপি নেতা ও সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা

নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানা পুলিশের অভিযানে ৯০ পিস ট্যাপেন্ডাডল সহ ০২ জন মাদক কারবারী গ্রেফতার

একুশে পাঠচক্রে নবতিবর্ষের মায়ের জন্মদিন উদযাপন ‘ নবতি বর্ষে আমাদের মা ‘ শিরোনামে নালিতাবাড়ীতে একুশে পাঠচক্র অনুষ্ঠিত

১০

রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানা এলাকা হতে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত একজন আসামিকে গ্রেফতার

১১

রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে সরকারি কর্মচারীর মৃত্যু

১২

বালিয়াকান্দিতে ৫০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৩

হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে মাদকদ্রব্য সহ ০৪ জন মাদক ব্যবসায়ী আটক

১৪

মৌলভীবাজার পৌর শহরে বহুতল ভবন থেকে তরুণীর মরদেহ উদ্ধার: আত্মহত্যা নাকি পরিকল্পিত হ*ত্যা?

১৫

নালিতাবাড়ীতে যানজটের কারনে পথেই রোগীর মৃত্যু পরিবারের ক্ষোভ

১৬

ঢাকা বিভাগের চোরাচালান নিরোধ আঞ্চলিক টাস্কফোর্সের সভা অনুষ্ঠিত 

১৭

রাজবাড়ীর নিখোঁজ মা-মেয়ের করুণ পরিণতি: ফরিদপুরে মিলল অর্ধগলিত মরদেহ

১৮

এআই প্রযুক্তি বিশ্বব্যাপী সৃজনশীল শিল্প ও গণমাধ্যমে নতুন সম্ভাবনার  উন্মোচন 

১৯

আমতলীতে গভীর রাতে যুবককে কুপিয়ে হত্যা

২০

Design & Developed by: BD IT HOST