চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৮ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে উফশী আউশ ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা কৃষি অফিসের সামনে এই ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম। অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়ার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাদৎ হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান ও উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ অন্যরা। ২০২৫-২৬ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী আউশ ধান ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রত্যেক কৃষককে ৫ কেজি ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST