মাহমুদুর রহমান মনজু লক্ষ্মীপুর প্রতিনিধি
২৩ এপ্রিল ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তৃণমূলের আস্থায় এগিয়ে আলমগীর হোসেন: লক্ষ্মীপুর পৌর ১২নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থিতায় জোরালো অবস্থান

 

 

লক্ষ্মীপুর পৌরসভার ১২নং ওয়ার্ডে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন মো: আলমগীর হোসেন। তৃণমূলের পছন্দের প্রার্থী হিসেবে তাকে কাউন্সিলর পদে দেখতে আগ্রহ প্রকাশ করেছেন সর্বস্তরের এলাকাবাসী। বর্তমানে তিনি ওই ওয়ার্ডের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
ছাত্রজীবন থেকেই শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে ছাত্রদলের রাজনীতির মাধ্যমে তার রাজনৈতিক যাত্রা শুরু হয়। দীর্ঘ পথচলায় নানা জেল-জুলুম ও প্রতিকূলতা মোকাবিলা করেও তিনি কর্মীদের পাশে অটল থেকেছেন। রাজপথের এই লড়াকু নেতা এখন এলাকাবাসীর সেবায় নিজেকে আরও নিবেদিত করতে চান।
১২নং ওয়ার্ডের দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন আলমগীর হোসেন। তিনি জানান, নির্বাচিত হলে তার প্রধান অগ্রাধিকার হবে জলাবদ্ধতা নিরসন। পাশাপাশি আধুনিক ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা, মাদক নির্মূল এবং তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব কমাতে কার্যকর পরিকল্পনা গ্রহণ করবেন।
স্থানীয় ভোটারদের মতে, আলমগীর হোসেন একজন স্পষ্টভাষী, সৎ ও পরোপকারী মানুষ। ছাত্রজীবন থেকেই রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থাকায় সাধারণ মানুষের সঙ্গে তার নিবিড় সম্পর্ক গড়ে উঠেছে। মাদকমুক্ত ও জলাবদ্ধতাহীন আধুনিক ওয়ার্ড গঠনে তাকে যোগ্য প্রার্থী হিসেবে দেখছেন অনেকেই।
মো: আলমগীর হোসেন বলেন, “আমি পদের জন্য নয়, মানুষের ভালোবাসার জন্য রাজনীতি করি। কর্মীদের দুর্দিনে যেমন পাশে ছিলাম, নির্বাচিত হলে ১২নং ওয়ার্ডবাসীর সুখে-দুঃখে সেবক হয়ে কাজ করতে চাই।”
ইতোমধ্যে তার সমর্থনে ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রচারণা ও দোয়া প্রার্থনা শুরু হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিবগঞ্জে ৮ হাজার কৃষকের মধ্যে বীজ ও সার বিতরণ

মতলব উত্তরে ইটভাটায় বিসিএস চিকিৎসকের আত্মহত্যা

লৌহজংয়ে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

সিরাজদিখানে জাতীয়তাবাদী প্রচার দলের ৫৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

তৃণমূলের আস্থায় এগিয়ে আলমগীর হোসেন: লক্ষ্মীপুর পৌর ১২নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থিতায় জোরালো অবস্থান

লক্ষ্মীপুরে সালিশি রায় উপেক্ষা করে জমি নিয়ে নতুন সংঘাত—প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে হয়রানির অভিযোগ

পুষ্টি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার”: কালুখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহের জমকালো সূচনা

ঘাটে তৃষ্ণা মিটবে পথচারীদের: মানবিক উদ্যোগে পাশে পিএম ফারুক

জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে ময়মনসিংহে বিভাগীয় আয়োজন

 পৃথক অভিযানে রাজধানীর ডেমরা ও মুন্সিগঞ্জের সিরাজদিখান থানা এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় গ্রেনেড এবং ম্যাগাজিন ও গুলি সহ বিদেশী অস্ত্র উদ্ধার

১০

নালিতাবাড়ীতে বিনামূল্যে দুই শতাধিক রোগীকে চক্ষু চিকিৎসা

১১

ধামইরহাটে প্রেস ক্লাবের সভাপতি এম এ মালেকের উপর হামলা, থানায় মামলা দায়ের

১২

শ্রীনগরে সন্ধ্যা সাতটার পরও দোকান খোলা

১৩

সরকারের নিবন্ধিত যুব সংগঠন হিসেবে স্বীকৃতি পেলো `ইয়ুথ ফর দ্যা সুন্দরবন নেছারাবাদ

১৪

রাতের আঁধারে কাফনের কাপড় রেখে হুমকি: নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে পরিবার

১৫

রাজবাড়ীর কালুখালীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

১৬

ঢাকার মিটফোর্ড হাসপাতালসহ চকবাজার ও কেরাণীগঞ্জের বিভিন্ন প্রতিষ্ঠানে র‌্যাবের ভ্রাম্যমান আদালত কর্তৃক প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা ও নকল প্রসাধনী জব্দ

১৭

হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা(ডিবি) অভিযানে ১২৯ কেজি গাঁজা ও ০৭টি বোতল নেশা জাতীয় মাদক ইসকাফসহ একজন মহিলা মাদক কারবারি গ্রেপ্তার

১৮

পরিচয়হীন অন্তঃসত্ত্বা নারীকে উদ্ধার করলেন বালিয়াকান্দির ইউএনও

১৯

বানিয়াচং উপজেলায় মধ্যরাতে বিথঙ্গল আখড়া বাজারে আগুন, ১০টি দোকান পুড়ে ছাই

২০

Design & Developed by: BD IT HOST