নাজমুল হোসেন, রাজবাড়ী
১৯ অগাস্ট ২০২৬, ৫:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে অবৈধভাবে সার পাচার: ডিলার ফারুকের ৪০ হাজার টাকা জরিমানা

 

 

রাজবাড়ীর গোয়ালন্দে কৃষকদের জন্য বরাদ্দকৃত সরকারি সার অবৈধভাবে অন্য উপজেলায় পাচার করার সময় হাতেনাতে ধরা পড়েছেন মেসার্স খন্দকার ট্রেডার্সের স্বত্বাধিকারী ও বিসিআইসি সার ডিলার খন্দকার ফারুক হোসেন। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এর আগেও ২০২০ সালে একই অপরাধে তার বিরুদ্ধে অর্থদণ্ডের রেকর্ড থাকায় স্থানীয় সচেতন মহলে তীব্র আলোচনার সৃষ্টি হয়েছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা ইফফাত কিবরিয়া-আল-নাঈম নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে গোয়ালন্দ বাজারে যান। কাজ শেষে সন্ধ্যায় ফেরার পথে একটি সারবোঝাই নসিমন দেখে তার সন্দেহ হয়। পরে তিনি নসিমনটির পিছু নিয়ে উপজেলার বাইরে যাওয়ার প্রাক্কালে সেটিকে থামান।
জিজ্ঞাসাবাদে চালক জানান, সারগুলো রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর বাজারে নিয়ে যাওয়া হচ্ছিল এবং এগুলো ডিলার খন্দকার ফারুক হোসেনের মালিকানাধীন।
পরদিন বুধবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত অভিযুক্ত খন্দকার ফারুক হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় দোষী সাব্যস্ত করে ৪০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি করলে তার ডিলারশিপ স্থায়ীভাবে বাতিল করার কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়।
নিজের ভুল স্বীকার করে ডিলার খন্দকার ফারুক হোসেন জানান, গুদামে ইউরিয়া সার বেশি থাকায় তিনি তা অন্য উপজেলায় পাঠাচ্ছিলেন। অন্য উপজেলায় সার পাঠানো যে নিয়মবহির্ভূত, তা তার জানা ছিল না বলে দাবি করেন তিনি।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈয়দ রায়হানুল হায়দার বলেন, “কৃষকদের স্বার্থ রক্ষায় আমাদের নিয়মিত বাজার মনিটরিং চলছে। অবৈধ পাচারের সময় হাতেনাতে ধরে ওই ডিলারকে জরিমানা করা হয়েছে। অন্য কোনো ডিলারের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ মিললেও ছাড় দেওয়া হবে না।”
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খান বলেন, “কৃষকদের জন্য নির্ধারিত সারে কোনো ধরনের অনিয়ম বা পাচার সহ্য করা হবে না। আইন অমান্য করায় তাকে দণ্ড দেওয়া হয়েছে। ভবিষ্যতে এমন অপরাধ করলে তার লাইসেন্স বাতিল করা হবে।”
উল্লেখ্য, এর আগে ২০২২ সালের ১২ সেপ্টেম্বর একই ডিলার খন্দকার ফারুক হোসেনকে ৪০ বস্তা ইউরিয়া সার বেশি দামে বিক্রির উদ্দেশ্যে পাচার করার সময় আটক করা হয়েছিল। সে সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫০ হাজার টাকা জরিমানা ও সার জব্দ করা হয়েছিল।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেছারাবাদে আওয়ামী লীগ নেতার হাতুড়ি পিটায় বৃদ্ধ যখন একটি আঙ্গুলও ভেঙে দিয়ার অভিযোগ

গোয়ালন্দে অবৈধভাবে সার পাচার: ডিলার ফারুকের ৪০ হাজার টাকা জরিমানা

বালিয়াকান্দিতে দাঁড়িয়ে থাকা ড্রাম ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু

দুদক চেয়ারম্যান-কমিশনারগণের যোগদান

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, আসামি রবিউলের ফাঁসির রায়

পরিবেশমন্ত্রীর সঙ্গে ইউনিসেফ বাংলাদেশের ভারপ্রাপ্ত প্রতিনিধি জিলিয়ান মেলসপের সাক্ষাৎ

মতলব উত্তরের গজরা ইউনিয়নে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে — ওসি কামরুল হাসান

তাহিরপুরে মাদক নির্মূল কমিটির হাতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

খোরশেদ আলম চট্টগ্রাম দক্ষিণ জেলা জাপা’র যুগ্ম আহবায়ক মনোনীত

রাজবাড়ীতে ১০ পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

১০

পলাশবাড়ী পৌর শ্রমিকদলের আহবায়ক শরিফুল ইসলাম বাবু, সদস্য সচিব ইউসুব মন্ডল নয়ন

১১

লৌহজংয়ে ৫০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১২

চার বছরেও পাকা হয়নি মাওয়া-পুরাতনঘাট সড়ক ইট উঠে তৈরি হয়েছে বড় বড় গর্ত দুর্ঘটনার ঝুঁকিতে হাজারো মানুষ দায়িত্ব নিয়ে তিন দপ্তরের রশি টানাটানি

১৩

মতলব উত্তরে শতাধিক স্থানে মাদকের আসর, বাড়ছে জুয়ার দৌরাত্ম্য

১৪

দৌলতদিয়ায় নারী ও শিশুদের সুরক্ষা এবং স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় কর্মশালা

১৫

কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে ভোর থেকে দুপুরের মধ্যে দুর্ঘটনাগুলো ঘটে; প্রাণ হারিয়েছে এক ১০ জন আহত

১৬

শ্রীনগরে খালের নোংরা পানিতে খেলছে শিশুএকটুখানি ভুলের তরে ঘটতে পারে দুর্ঘটনা

১৭

নালিতাবাড়ীতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

১৮

পটিয়ায় ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের কেন্দ্রীয় অফিস উদ্বোধন

১৯

মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি—মতলব উত্তরে মাদকবিরোধী র‌্যালি ও পথসভা

২০

Design & Developed by: BD IT HOST