নেত্রকোনা জেলা প্রতিনিধি মহিউদ্দিন তালুকদার
১৬ এপ্রিল ২০২৬, ৮:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মদনে নার্সের হাত-পায়ের রগ কেটে দিল স্বামী: অভিযুক্ত আটক

 

 

নেত্রকোনার মদনে পারিবারিক কলহের জেরে মারুফা আক্তার (২৭) নামের এক সিনিয়র স্টাফ নার্সের হাত ও পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে তার স্বামী আরিফুল ইসলামের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে মদন পৌর সদরের বাড়িভাদেরা রোডের একটি ভাড়া বাসায় এই নৃশংস ঘটনাটি ঘটে।
​আহত মারুফা আক্তার মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত আছেন। তিনি নেত্রকোনার মদনপুর এলাকার বাসিন্দা। অভিযুক্ত স্বামী আরিফুল ইসলামের বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১০ বছর আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে মারুফা ও আরিফুল বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের সাত বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। গত ছয় মাস আগে মারুফা মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন এবং এরপর থেকেই তারা পৌর সদরের ওই ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।​বৃহস্পতিবার সকালে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে আরিফুল ইসলাম ধারালো অস্ত্র দিয়ে মারুফার হাত ও পায়ের রগ কেটে দেন। চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আটক অবস্থায় অভিযুক্ত আরিফুল ইসলাম দাবি করেন, “কলেজ জীবন থেকে শুরু করে এ পর্যন্ত তাকে আমি পড়াশোনা করিয়েছি। কিন্তু দিন দিন আমার ওপর তার নির্যাতনের মাত্রা বেড়েই চলছিল। তার নির্যাতনে অতিষ্ঠ হয়েই আমি তাকে আঘাত করেছি।”
মদন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূরুল হুদা খান জানান, আহত নার্সকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে পাঠানো হয়েছে। বিষয়টি ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। ​মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসনাত জামান বলেন, “খবর পেয়ে দ্রুত অভিযুক্ত আরিফুল ইসলামকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাঙ্গা-বরিশাল-আমতলী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়ক চার লেনের দাবিতে আমতলীতে ৮ ঘণ্টার গণঅনশন

শ্রীনগরে মধ্য বাঘড়া আলহেরা আইডিয়াল মাদ্রাসার শিক্ষার্থীদের ছবক প্রদান অনুষ্ঠিত

নেছারাবাদে বঙ্গাব্দ ফাউন্ডেশনের উদ্যোগে হুইল চেয়ার সেলাই মেশিন ঢেউটিন বিতরণ

নালিতাবাড়ীতে “পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব” শিরোনামে একুশে পাঠচক্র

লৌহজংয়ে কৃষি অফিসের উদ্যোগে বীজ ও সার বিতরণ কর্মসূচি

হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সহকারী উপ-পুলিশ পরিদর্শক মোঃ মাজহারুল ইসলাম খানের পারিবারিক সুবিধার্থে ঢাকা এসবি-তে বদলি

পদ্মা সেতুর ১৪ নম্বর পিলারের কাছে দুর্ঘটনা, আহত ২ জনকে উদ্ধার ফায়ার সার্ভিসের

মদনে নার্সের হাত-পায়ের রগ কেটে দিল স্বামী: অভিযুক্ত আটক

ভোলা জেলা প্রশাসকের বিরুদ্ধে সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ

জেলে কার্ডে অনিয়ম ও ভুয়া সাংবাদিকতার প্রতিবাদে লক্ষ্মীপুরে জেলেদের মানববন্ধন

১০

ঢাকার কেরাণীগঞ্জে চীনা নাগরিককে কুপিয়ে গুরুতর জখম ও ডাকাতির ঘটনায় ডাকাত দলের ০৫ জন সদস্যকে লুন্ঠিত মালামালসহ গ্রেফতার

১১

মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কা, আহতদের উন্নত চিকিৎসায় ঢাকায় পাঠানো

১২

পটিয়ার চক্রশালা   রেলওয়ের  কাঁচাবাজার দখলের অভিযোগ 

১৩

নেছারাবাদে “স্বাধীনতা কাপ শিশু কিশোর ফুটবল টুর্নামেন্ট-২০২৬ ফাইনাল খেলা অনুষ্ঠিত

১৪

মসৃণ ব্লক সড়কে গতি ফিরেছে গ্রামে, লক্ষ্মীপুরে কমেছে জনদুর্ভোগ

১৫

শ্রীনগরে বাংলা নববর্ষেরএকদিন পর হালখাতা অনুষ্ঠিত

১৬

পাথারিয়ায় ব্যবসায়ীকে নিয়ে বিভ্রান্তি, দুই পক্ষের ভিন্ন দাবি

১৭

সংঘর্ষের ভিডিও করায় দুই সাংবাদিককে রড দিয়ে পেটালো কবি নজরুল কলেজ ছাত্রদল

১৮

ডিএসসিসির উদ্যোগে ফুলে ভরে উঠলো ঢাকা মেডিকেল কলেজের সামনের ফুটপাত; দীর্ঘমেয়াদি সংরক্ষণে সকলের সহযোগিতা চাইলেন প্রশাসক

১৯

বাইউস্টে বাংলা নববর্ষ, নবীন বরণ অনুষ্ঠান এবং ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

২০

Design & Developed by: BD IT HOST